Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রবল ঢেউয়ের মুখে উল্টে গেল ২ নৌকা, কেরলে নিখোঁজ ৪ মৎস্যজীবী

প্রবল ঢেউয়ের মুখে উল্টে গেল ২ নৌকা, কেরলে নিখোঁজ ৪ মৎস্যজীবী

Online Desk আগস্ট 1, 2026
boat-f.jpg

ওঙ্কার ডেস্ক: সমুদ্রে খারাপ আবহাওয়ার কারণে ডুবে গেল দুটি নৌকা। যার ফলে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন চার মৎস্যজীবী। শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, উত্তাল সমুদ্রে তিরুবনন্তপুরম উপকূলের কাছে পৃথক দুটি ঘটনায় দুটি নৌকা ডুবে গিয়েছে। যার ফলে মোট চার জন মৎস্যজীবীর কোনও খোঁজ মিলছে না।
উল্লেখ্য, শুক্রবার কোল্লাম জেলার নীন্দাকারা বন্দরের কাছে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক মৎস্যজীবীর দেহ শনিবার উদ্ধার হয়েছে। তবে তাঁর ছেলের খোঁজ এখনও মেলেনি। তাঁকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান এখনও চলছে। মুথালাপ্পোঝির কাছে ঘটে প্রথম ঘটনা, শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ মাছ ধরে ফেরার পথে চার আরোহীকে নিয়ে নৌকাটি ডুবে যায়। যে দুজন নিখোঁজ হন, তাঁরা হলেন আনচুথেঙ্গুর বাসিন্দা ৩২ বছর বয়সী শিজিন এবং ২৮ বছর বয়সী ফ্রিমোন। নৌকার মালিক হোসে এবং অন্য এক মৎস্যজীবী স্মিথ সাঁতার কেটে নিরাপদ জায়গায় পৌঁছাতে সক্ষম হন। দ্বিতীয় ঘটনাটি ঘটে একটি নৌকা ভিজিনজাম বন্দর থেকে বেরিয়ে যাওয়ার পর। পাঁচ মৎস্যজীবীকে নিয়ে নৌকাটি ডুবে যায়। ভিজিনজাম উপকূলীয় থানার তরফে জানানো হয়েছে, তিন জনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্য দুজন এখনও নিখোঁজ।
এদিকে তল্লাশি অভিযান শুরু করতে দেরি হয়েছে, এই অভিযোগ তুলে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার আনচুথেঙ্গু উপকূলীয় থানার সামনে বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে এক বিবৃতিতে প্রকাশ করে জানানো হয়েছে, নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে ভারতীয় নৌবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তল্লাশি চালানো হচ্ছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কাজে বিঘ্ন ঘটছে। এর আগে সমুদ্রের উত্তাল অবস্থা এবং বিশাল ঢেউয়ের কারণে মুথালাপ্পোঝি মোহনায় বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।

Post Views: 13

Continue Reading

Previous: রাম মন্দিরে চাঁদা চুরি নিয়ে পথনাটক পাপ্পুর; ধর্মের উপর আঘাত বলে দায়ের মামলা
Next: নেপালে পালানোর আগে শিলিগুড়িতে আটক টুলু মন্ডলের ভাগ্নে ওয়াসিম

সম্পর্কিত গল্প

cm-shubhendu.png

CAA নিয়ে ভুল বুঝিয়েছে তৃণমূল; ৩০০ মতুয়াদের নাগরিকত্বের সার্টিফিটেক দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 1, 2026
kejriwal.jpg

ই২০ পেট্রোল নীতির বিরুদ্ধে ৪ আগস্ট মোদীর বাসভবন অভিযানের ডাক কেজরিওয়ালের

Online Desk আগস্ট 1, 2026
HANDCUFF.png

নেপালে পালানোর আগে শিলিগুড়িতে আটক টুলু মন্ডলের ভাগ্নে ওয়াসিম

Online Desk আগস্ট 1, 2026

You may have missed

Kol-League.jpg

কাস্টমসের কাছে হার বাগানের

Online Desk আগস্ট 1, 2026
cm-shubhendu.png

CAA নিয়ে ভুল বুঝিয়েছে তৃণমূল; ৩০০ মতুয়াদের নাগরিকত্বের সার্টিফিটেক দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 1, 2026
kejriwal.jpg

ই২০ পেট্রোল নীতির বিরুদ্ধে ৪ আগস্ট মোদীর বাসভবন অভিযানের ডাক কেজরিওয়ালের

Online Desk আগস্ট 1, 2026
HANDCUFF.png

নেপালে পালানোর আগে শিলিগুড়িতে আটক টুলু মন্ডলের ভাগ্নে ওয়াসিম

Online Desk আগস্ট 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.