Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নেপালে পালানোর আগে শিলিগুড়িতে আটক টুলু মন্ডলের ভাগ্নে ওয়াসিম

নেপালে পালানোর আগে শিলিগুড়িতে আটক টুলু মন্ডলের ভাগ্নে ওয়াসিম

Online Desk আগস্ট 1, 2026
HANDCUFF.png

ওঙ্কার ডেস্ক: বীরভূমের আলোচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য পেল পুলিশ। টুলুর ঘনিষ্ঠ আত্মীয় তথা তাঁর ভাগ্নে শেখ ওয়াসিমকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, তিনি নেপালে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সীমান্তের দিকে রওনা দিয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শিলিগুড়ি থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে বীরভূম জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রের খবর, টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে সম্প্রতি বিপুল পরিমাণ নগদ অর্থ এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধারের পর তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসতে শুরু করে। ওই ঘটনায় মিনার মণ্ডলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে শেখ ওয়াসিমের নাম উঠে আসে বলে দাবি তদন্তকারীদের। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। তদন্তে জানা যায়, তিনি বীরভূম ছেড়ে উত্তরবঙ্গে চলে গিয়েছেন এবং সেখান থেকে নেপালে পালানোর পরিকল্পনা করেছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃত শেখ ওয়াসিমকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় পুলিশ। তদন্তকারীদের মতে, টুলু মণ্ডলের আর্থিক লেনদেন, ব্যবসায়িক নেটওয়ার্ক এবং বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধারের ঘটনায় শেখ ওয়াসিম গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে তথ্য দিতে পারেন। তাঁর কাছ থেকে এমন কিছু তথ্য মিলতে পারে, যা তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য, কয়েক দিন আগে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। এই বিপুল সম্পত্তি উদ্ধারের পর থেকেই ঘটনাটি রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে। মিনার মণ্ডল দাবি করেছিলেন, টুলু মণ্ডল তাঁর কাছে এই সম্পত্তি রেখে গিয়েছিলেন। তবে সেই দাবি কতটা সত্য, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Views: 15

Continue Reading

Previous: প্রবল ঢেউয়ের মুখে উল্টে গেল ২ নৌকা, কেরলে নিখোঁজ ৪ মৎস্যজীবী
Next: ই২০ পেট্রোল নীতির বিরুদ্ধে ৪ আগস্ট মোদীর বাসভবন অভিযানের ডাক কেজরিওয়ালের

সম্পর্কিত গল্প

cm-shubhendu.png

CAA নিয়ে ভুল বুঝিয়েছে তৃণমূল; ৩০০ মতুয়াদের নাগরিকত্বের সার্টিফিটেক দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 1, 2026
kejriwal.jpg

ই২০ পেট্রোল নীতির বিরুদ্ধে ৪ আগস্ট মোদীর বাসভবন অভিযানের ডাক কেজরিওয়ালের

Online Desk আগস্ট 1, 2026
boat-f.jpg

প্রবল ঢেউয়ের মুখে উল্টে গেল ২ নৌকা, কেরলে নিখোঁজ ৪ মৎস্যজীবী

Online Desk আগস্ট 1, 2026

You may have missed

Kol-League.jpg

কাস্টমসের কাছে হার বাগানের

Online Desk আগস্ট 1, 2026
cm-shubhendu.png

CAA নিয়ে ভুল বুঝিয়েছে তৃণমূল; ৩০০ মতুয়াদের নাগরিকত্বের সার্টিফিটেক দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 1, 2026
kejriwal.jpg

ই২০ পেট্রোল নীতির বিরুদ্ধে ৪ আগস্ট মোদীর বাসভবন অভিযানের ডাক কেজরিওয়ালের

Online Desk আগস্ট 1, 2026
HANDCUFF.png

নেপালে পালানোর আগে শিলিগুড়িতে আটক টুলু মন্ডলের ভাগ্নে ওয়াসিম

Online Desk আগস্ট 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.