Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশের আদালতে আত্মসমর্পণ শুভেন্দুর আপ্ত সহায়ককে খুনে অভিযুক্তের

উত্তরপ্রদেশের আদালতে আত্মসমর্পণ শুভেন্দুর আপ্ত সহায়ককে খুনে অভিযুক্তের

Online Desk জুন 4, 2026
chanrdanath.jpg

ওঙ্কার ডেস্ক: পুরনো মামলায় উত্তরপ্রদেশের আদালতে আত্মসমর্পণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুনে অভিযুক্ত। ওই অভিযুক্তের বিরুদ্ধে ১২টি ফৌজদারি মামলা রয়েছে। দাগী আসামি ও গ্যাংস্টার জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বল্লিয়ায় এক আদালতে আত্মসমর্পণ করেছে বলে পুলিশ জানিয়েছে। চন্দ্রনাথ রথ হত্যা মামলার তদন্ত করছে সিবিআই। গোয়েন্দারা তল্লাশি অভিযান জারি রেখেছেন, তার মাঝেই আদালতে আত্মসমর্পণ করল জ্ঞানেন্দ্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্ঞানেন্দ্র পুরনো মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। বর্তমানে মৌ-এর জেলা কারাগার ওই অভিযুক্তের ঠিকানা। বাঁশডিহ রোড থানার আধিকারিক বংশ বাহাদুর সিং জানান, চন্দ্রনাথ রথ হত্যা মামলা ছাড়াও অভিযুক্তের বিরুদ্ধে আরও ১২টি ফৌজদারি মামলা রয়েছে। তিনি বলেন, ২০২৩ সালে বাঁশডিহ রোড থানায় জ্ঞানেন্দ্রর বিরুদ্ধে গ্যাংস্টার আইনে একটি মামলা দায়ের হয়েছিল।

অভিযুক্তের স্ত্রী মহিমা সিং দাবি করেছেন, তঁর স্বামী নির্দোষ। সিবিআই তদন্তে আস্থা প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, ‘আমার স্বামীকে রথ হত্যা মামলায় মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। সিবিআই-এর উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং আমরা ন্যায়বিচার আশা করছি।’ উল্লেখ্য, সম্প্রতি অভিযুক্তের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখানে সে রথ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আবেদন জানিয়েছিল।

Post Views: 74

Continue Reading

Previous: এবার সারা বছর যাওয়া যাবে লাদাখ! তৈরি হচ্ছে নতুন রাস্তা
Next: তৃণমলের মাফিয়ারা দেশবিরোধীদের মদত দিত, কলকাতা বন্দরে গোয়েন্দা নজরদারির পথে রাজ্য

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.