Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • এবার সারা বছর যাওয়া যাবে লাদাখ! তৈরি হচ্ছে নতুন রাস্তা

এবার সারা বছর যাওয়া যাবে লাদাখ! তৈরি হচ্ছে নতুন রাস্তা

Online Desk জুন 4, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: লাদাখ বাইক প্রেমীদের কাছে যেন এক নতুন ডেসটিনেশন। এবার সেই ডেসটিনেশনে যুক্ত হতে চলেছে এক নতুন পালক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ফোটু লা পাসে নতুন এক সুড়ঙ্গ তৈরির জন্য ইতিমধ্যে বরাতের দর হেঁকেছে সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রক। এক নম্বর জাতীয় সড়ক ধরে হবে সেই সুড়ঙ্গ। সেটি তৈরি হলে কাশ্মীরের সঙ্গে লাদাখের যোগাযোগ আরও সহজ হবে। মে মাসে ফোটু লা সুড়ঙ্গের জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। ফোটু লা এবং জোজিলা সুড়ঙ্গ নির্মাণে খরচ পড়বে প্রায় ৭০০০ কোটি টাকা। আগামী সপ্তাহে জোজিলা সুড়ঙ্গের নির্মাণ প্রায় শেষ হতে চলেছে। ৯ জুন সে জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ীর। এখনই অবশ্য ওই সুড়ঙ্গ দিয়ে যাতায়াত সম্ভব হবে না। তবে ১১৩.১৫ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের কাজ অনেকটাই এগিয়ে থাকবে। ২০২৮ সাল নাগাদ এশিয়ার দীর্ঘতম এই সুড়ঙ্গে গাড়ি যাতায়াত করতে পারবে। জোজিলা এবং ফোটু লা চালু হয়ে গেলে সারা বছর কাশ্মীর থেকে লাদাখে যাতায়াত করা যাবে। শীতকালে তুষারপাতেও সমস্যা হবে না।
কেবল মাত্র ফটু লো সুড়ঙ্গের জন্যই বরাদ্দ করা হয়েছে ৮২৪.১২ কোটি টাকা। প্রকল্প শেষ হতে সময় লাগবে তিন বছর। জোড়া সুড়ঙ্গের এক একটি দুই কিলোমিটার দীর্ঘ। সঙ্গে সড়ক জুড়ে এই প্রকল্পের মোট দৈর্ঘ্য ২.৬৫ কিলোমিটার। শ্রীনগর-কার্গিল-লেহ সড়কে সর্বোচ্চ অংশে গড়ে উঠছে এই সুড়ঙ্গ। উচ্চতা প্রায় ৪,১০৮ মিটার। শ্রীনগরকে কার্গিল এবং লেহর সঙ্গে জুড়তে চলেছে এই সুড়ঙ্গ। ওই সড়কের সবচেয়ে কঠিন অংশেই তৈরি হচ্ছে সুড়ঙ্গটি, যার নির্মাণ খুব একটা সহজ নয়। বছরের অনেকটা সময় ওই অংশ ঢেকে থাকে বরফে। শীতকালে সেখানে পাঁচ থেকে ১০ ফুট উচু বরফ পড়ে। সে কারণে ওই সড়ক দিয়ে গাড়ি চলাচল খুব বিপজ্জনক হয়ে ওঠে।

Post Views: 99

Continue Reading

Previous: নামখানায় চায়ের দোকানে বিপুল পরিমাণ আধার, ভোটার কার্ড; তদন্তে পুলিশ
Next: উত্তরপ্রদেশের আদালতে আত্মসমর্পণ শুভেন্দুর আপ্ত সহায়ককে খুনে অভিযুক্তের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.