Skip to content
জুলাই 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের রাজগড়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, সব অভিযুক্তই নাবালক

মধ্যপ্রদেশের রাজগড়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, সব অভিযুক্তই নাবালক

Online Desk জুলাই 1, 2026
rape.png

ওঙ্কার ডেস্ক: চাঞ্চল্যকর ঘটনা মধ্যপ্রদেশের রাজগড় জেলায়। পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তিন জনে মিলে গণধর্ষণ করল। অভিযুক্ত তিন জনই নাবালক বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার করে জুভেনাইল সংশোধনাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন অভিযুক্তের বয়স ১২, ১৩ এবং ১৬ বছর। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাজগড় কিশোর আদালতে হাজিরা দেওয়ার পর, তিন জনকে ভোপালের একটি জুভেনাইল সংশোধনাগারে পাঠানো হয়েছে। ভোপাল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে পাচোড় এলাকার একটি গ্রামের জঙ্গলে এই নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতিতা ১২ বছর বয়সী এক কিশোরের সঙ্গে ছাগল চরাতে জঙ্গলে গিয়েছিল। তদন্তকারীররা জানিয়েছেন, অন্য দুই জন যাদের মধ্যে এক জনের বয়স ১৩ বছর এবং আরেকজনের বয়স ১৬ বছর। পরে ঘটনাস্থলে আসে দুজনে। এরপর তিন জন মিলে খেজুর পাড়ার কথা বলে মেয়েটিকে জঙ্গলের গভীরে নিয়ে যায়।

সেখানে একে একে মেয়েটিকে ধর্ষণ করে। নির্যাতিতা জানায়, ১৬ বছর বয়সী ছেলেটি এই ধর্ষণের ঘটনায় উস্কানি দিয়েছিল। অন্য দুই ছেলেকেও নাবালিকাকে যৌন অত্যাচারে সামিল করেছিল। অভিযোগ, সে তার মোবাইল ফোনে এই নির্যাতনের দৃশ্য ধারণ করারও চেষ্টা করে। যদিও পুলিশের সন্দেহ, ফুটেজটি পরবর্তীতে মুছে ফেলা হয়েছে। পাছোড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক শকুন্তলা বামানিয়া জানিয়েছেন, বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে এবং আদালতের নির্দেশে ধৃতদের ভোপালের সংশোধনাগারে পাঠানো হয়েছে।

Post Views: 20

Continue Reading

Previous: সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
Next: রাজ্যজুড়ে পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল

সম্পর্কিত গল্প

death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026
bangladesh-police.png

তারেকের বাংলাদেশে আক্রান্ত হিন্দু পুরহিত; মাঝরাতে দুষ্কৃতিদের কোপে গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন

Online Desk জুলাই 1, 2026
india-pak.jpg

বন্দি তালিকা বিনিময় করল ইসলামাবাদ-নয়াদিল্লি

Online Desk জুলাই 1, 2026

You may have missed

George-Telegraph.jpg

রূপনারায়ণের তীরে তমলুক খেলাঘর সঙ্গী জর্জের

Online Desk জুলাই 1, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে এবারেও গ্রুপ পর্বে ডার্বি

Online Desk জুলাই 1, 2026
death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026
bangladesh-police.png

তারেকের বাংলাদেশে আক্রান্ত হিন্দু পুরহিত; মাঝরাতে দুষ্কৃতিদের কোপে গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন

Online Desk জুলাই 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.