Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘জীবন্ত সমাধি’র কসরত দেখাতে গিয়ে মৃত্যু সার্কাস শিল্পীর

‘জীবন্ত সমাধি’র কসরত দেখাতে গিয়ে মৃত্যু সার্কাস শিল্পীর

Online Desk জুলাই 29, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: সার্কাসের খেলা দেখাতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। হরিয়ানার নুহ জেলায় ‘জীবন্ত সমাধি’র কসরত দেখাতে গিয়ে মৃত্যু হল ২৭ বছর বয়সী এক সার্কাস শিল্পীর। বুধবার পুলিশের তরফে জানানো হয়েছে, শ্বাসরোধের কারণেই সম্ভবত তাঁর মৃত্যু হয়েছে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সার্কাস শিল্পীর নাম দীপক। তিনি ফরিদাবাদের গাওঞ্চি গ্রামের বাসিন্দা ছিলেন। এর আগেও বহুবার তিনি এই কসরতটি করেছিলেন। কিন্তু শেষবার এটি করার পরে আর জীবন্ত অবস্থায় ফিরে আসতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, এই খেলায় প্রথমে শিল্পীকে একটি বস্তায় ভরে জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা হয়। এর তিন দিন পর সেখান থেকে বেরিয়ে আসেন শিল্পী। পুলিশ জানায়, দীপককে যে গর্তে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল, সেখান থেকে বের করে আনার সময় তিনি কোনও সাড়া দিচ্ছিলেন না। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন দীপককে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। কোনও অনুমতি ছাড়াই কীভাবে এমন বিপজ্জনক খেলার আয়োজন করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্ট অনুসারে নুহ জেলার তাউরু এলাকার খোরি গ্রামে একটি ফাঁকা জমিতে দীপকের পরিবার তাঁবু খাটিয়েছিল। সেখানেই ২৩ জুলাই এই কসরত দেখান তিনি। তদন্তকারীরা জানতে পারেন, গর্তের ভেতরেই শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দীপকের পরিবারের লোকজন ঐতিহ্যবাহী সার্কাস শিল্পী। তাঁরা এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে ঘুরে খেলা দেখান। প্রায় ১৫ বছর ধরে এই ধরনের কসরতের সঙ্গে যুক্ত ছিলেন দীপক। জীবন্ত সমাধির কসরত শুরুর আগে তিনি দর্শকদের জন্য সাইকেল চালানোর বেশ কিছু কসরত দেখিয়েছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘জীবন্ত সমাধি’র কসরত ছিল। তাউরু সদর থানার আধিকারিক, রাজেশ কুমার বলেন, ‘প্রাথমিক তদন্তে মাটির নীচে শ্বাসরোধকেই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি পুরোপুরি স্পষ্ট হবে।’

Post Views: 5

Continue Reading

Previous: মুম্বাইতে বাঙালি গৃহবধুকে বাংলাদেশি তকমা
Next: যন্তর মন্তরে আন্দোলন কারী ঐশী ঘোষকে গ্রেফতারের প্রেক্ষিতে সদনে সরব বাম-কংগ্রেস; পাল্টা জবাব নাড্ডার

সম্পর্কিত গল্প

KALYAN.jpg

‘আগামী এক সপ্তাহের মধ্যে কিছু দেখতে পাবেন, এনসিপিআইদের উদ্দেশে বার্তা কল্যাণের!

Online Desk জুলাই 29, 2026
jp-nadda.png

যন্তর মন্তরে আন্দোলন কারী ঐশী ঘোষকে গ্রেফতারের প্রেক্ষিতে সদনে সরব বাম-কংগ্রেস; পাল্টা জবাব নাড্ডার

Online Desk জুলাই 29, 2026
Untitled.jpg

মুম্বাইতে বাঙালি গৃহবধুকে বাংলাদেশি তকমা

Online Desk জুলাই 29, 2026

You may have missed

KALYAN.jpg

‘আগামী এক সপ্তাহের মধ্যে কিছু দেখতে পাবেন, এনসিপিআইদের উদ্দেশে বার্তা কল্যাণের!

Online Desk জুলাই 29, 2026
jp-nadda.png

যন্তর মন্তরে আন্দোলন কারী ঐশী ঘোষকে গ্রেফতারের প্রেক্ষিতে সদনে সরব বাম-কংগ্রেস; পাল্টা জবাব নাড্ডার

Online Desk জুলাই 29, 2026
death.jpg

‘জীবন্ত সমাধি’র কসরত দেখাতে গিয়ে মৃত্যু সার্কাস শিল্পীর

Online Desk জুলাই 29, 2026
Untitled.jpg

মুম্বাইতে বাঙালি গৃহবধুকে বাংলাদেশি তকমা

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.