Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফিনল্যান্ডে নিখোঁজ ভারতীয় পড়ুয়া, ছেলেকে পেতে সরকারের সাহায্য চাইল পরিবার

ফিনল্যান্ডে নিখোঁজ ভারতীয় পড়ুয়া, ছেলেকে পেতে সরকারের সাহায্য চাইল পরিবার

Online Desk জুন 20, 2026
finland.jpg

ওঙ্কার ডেস্ক: পড়াশোনার জন্য বিদেশে গিয়ে নিখোঁজ ভারতীয় ছাত্র। ফিনল্যান্ডে এক শিক্ষা প্রতিষ্ঠানে পঠনরত ছিল বি টেক প্রথম বর্ষের ছাত্র। হায়দরাবাদের ওই যুবক গত ৫ মে থেকে বিদেশ বিভুঁইয়ে নিখোঁজ বলে অভিযোগ পরিবারের। তাঁকে খুঁজে বের করতে এবং দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকার ও তেলেঙ্গানা সরকারের কাছে সাহায্য চাইল পরিবার।

পরিবারের দাবি, ফিনল্যান্ডের লাহতির এলইউটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মণিদীপ রেড্ডি। গত ৪৫ দিনেরও বেশি সময় ধরে তাঁকে ফোনে পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয় মেসেজেরও উত্তর দিচ্ছেন না। এই পরিস্থিতিতে ভেঙে পড়ে পরিবারটি। বিদেশে পড়তে যাওয়া ছেলেকে কী ভাবে কাছে পাবেন, তা ভেবে অস্থির হয়ে উঠেছেন বাবা মা। মণিদীপের সঙ্গে যোগাযোগ না করতে পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরিবার। যেখানে ওই ছাত্র থাকতেন, সেই জায়গাতে তাঁর খোঁজ চালানো হয়। কিন্তু চেষ্টা সত্ত্বেও মণিদীপের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ফিনল্যান্ডের প্রশাসন, এ বিষয়ে একটি নিখোঁজ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

এদিকে, মণিদীপের বাবা-মা কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন, যাতে তাঁদের ছেলেকে খুঁজে বের করতে সরকারি ভাবে ভারতের তরফে ফিনল্যান্ডের সঙ্গে যোগাযোগ করা হয়। পাশাপাশি সহযোগিতার জন্য তেলেঙ্গানা সরকারের কাছেও আবেদন জানিয়েছে পরিবারটি। ছেলের কোনও হদিশ না মেলায় অত্যন্ত উদ্বেগের সঙ্গে দিন কাটাচ্ছে মণিদীপের পরিবার। তাঁরা চান, তাঁদের ঘরের ছেলে নিরাপদে ঘরে ফিরে আসুক। তাঁর বাবা মুথিয়াম রেড্ডি কান্নাভেজা গলায় বলেন, ‘দয়া করে আমাদের ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনুন।’ এখন ভারত সরকারের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার।

Post Views: 83

Continue Reading

Previous: একই দোকানের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৫৯ জন, বিষক্রিয়ার সন্দেহ
Next: ট্রাম্পের সঙ্গে ছবি তোলার অনুরোধের দাবিকে নাস্যাৎ মেলোনির

সম্পর্কিত গল্প

1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026
1000370495.jpg

নেপালে হড়পা বানে মৃত বেড়ে ৪৬৯, নিখোঁজ ২৯০ ভারতীয়! উদ্ধারকাজে বাড়ছে চ্যালেঞ্জ

Online Desk আগস্ট 28, 2026
1000270488.jpg

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সাইনবোর্ড ভাঙা নিয়ে হাইকোর্টে মামলা, দ্রুত শুনানির আর্জি

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

1000370522.jpg

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026
1000370495.jpg

নেপালে হড়পা বানে মৃত বেড়ে ৪৬৯, নিখোঁজ ২৯০ ভারতীয়! উদ্ধারকাজে বাড়ছে চ্যালেঞ্জ

Online Desk আগস্ট 28, 2026
1000270488.jpg

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সাইনবোর্ড ভাঙা নিয়ে হাইকোর্টে মামলা, দ্রুত শুনানির আর্জি

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.