Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • একই দোকানের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৫৯ জন, বিষক্রিয়ার সন্দেহ

একই দোকানের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৫৯ জন, বিষক্রিয়ার সন্দেহ

Online Desk জুন 20, 2026
hospital-bed.jpg

ওঙ্কার ডেস্ক: একই দোকান থেকে খাবার কিনে খেয়ে পেট ব্যথা, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ৫৯ জন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। খাদ্যে বিষক্রিয়ার কারণে এত মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁদেরকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল। একই অঞ্চলে এত সংখ্যক মানুষ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

রিপোর্ট অনুসারে, বৃহস্পতিবার থেকেই হাসপাতালে ভিড় বাড়তে থাকে। শুক্রবার সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের চিফ মেডিকেল অফিসার মাধুরী পানাহারে জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ১১ জন রোগীকে ভর্তি করা হয়েছিল। শুক্রবার সকালের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে হয় ৩৭। পরবর্তীতে তা বেড়ে হয় ৫৯। তিনি বলেন, ‘সকলেই পেট ব্যথা, বমি এবং ডায়রিয়ার অভিযোগ করেছেন। সবাই একই দোকান থেকে খাবার খেয়েছিলেন। গতকাল যারা ভর্তি হয়েছিলেন, তাদের অবস্থার উন্নতি হচ্ছে। সব রোগীর অবস্থাই স্থিতিশীল।’

উল্লেখ্য, এর আগে গত ১৭ জুন, তেলেঙ্গানার রাজান্না সিরসিল্লা জেলার থাঙ্গাল্লাপাল্লি মণ্ডলের একটি এলাকায় ফুচকা খাওয়ার পর প্রায় ১৫ জন শিশু অসুস্থ হয়ে পড়েছিল। তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। রাস্তার ধারের দোকান থেকে ফুচকা খাওয়ার পর শিশুদের বমি ও ডায়রিয়া শুরু হয়। পুলিশ ওই ফুচকা বিক্রেতাকে আটক করে তদন্ত শুরু করে। এ ক্ষেত্রেও খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ করা হয়েছিল।

Post Views: 65

Continue Reading

Previous: ‘মোদী বিশ্বের অন্যতম সেরা নেতা’! ভারতের প্রধানমন্ত্রীকে প্রশংসা ট্রাম্পের
Next: ফিনল্যান্ডে নিখোঁজ ভারতীয় পড়ুয়া, ছেলেকে পেতে সরকারের সাহায্য চাইল পরিবার

সম্পর্কিত গল্প

1000370522.jpg

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000230726.jpg

সাইবার প্রতারণার ২৮ ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস, বর্ধমানে গ্রেফতার ৪

Online Desk আগস্ট 27, 2026
1000370107.jpg

সরকারি আশ্রয়ে যেতে নারাজ পার্ক স্ট্রিটের সীতা, দুই মেয়েকে নিয়ে এখন রয়েছেন কোথায়?

Online Desk আগস্ট 27, 2026

You may have missed

1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026
1000370522.jpg

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026
1000370495.jpg

নেপালে হড়পা বানে মৃত বেড়ে ৪৬৯, নিখোঁজ ২৯০ ভারতীয়! উদ্ধারকাজে বাড়ছে চ্যালেঞ্জ

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.