Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘মোদী বিশ্বের অন্যতম সেরা নেতা’! ভারতের প্রধানমন্ত্রীকে প্রশংসা ট্রাম্পের

‘মোদী বিশ্বের অন্যতম সেরা নেতা’! ভারতের প্রধানমন্ত্রীকে প্রশংসা ট্রাম্পের

Online Desk জুন 20, 2026
trump-modi.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতে প্রধানমন্ত্রী হিসেবে এক যুগ পূরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ইতিহাস এখনও পর্যন্ত তিনি সর্বকালের সর্বোচ্চ মেয়াদের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর এই সাফল্যকে দেশজুড়ে উদযাপন করছে বিজেপি। এই আবহে ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদী বিশ্বের অন্যতম সেরা নেতা বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

মোদীর দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা, নেতৃত্বের ধরন এবং ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সেরা দুই নেতা কে— মার্কিন প্রেসিডেন্টকে এমন প্রশ্ন করেন এক সাংবাদিক। তার জবাবে ট্রাম্প চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, ‘মোদী খুবই ভালো। ভারতের পরিসংখ্যানও খুব ভালো। মোদী যুদ্ধ থেকে দূরে থাকেন, যা অত্যন্ত বিচক্ষণতার পরিচয়।’ এরপর মার্কিন প্রেসিডেন্ট অতীতে ভারতের রাজনৈতিক বিবর্তনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার বিষয়টি তুলনা করেন। ট্রাম্প বলেন, ‘আমি সারা জীবন ভারতকে দেখেছি। সেখানে কেবলই পরিবর্তন আর পরিবর্তন চলত। কেউ হয়তো ছয় মাস বা এক বছর ক্ষমতায় থাকতেন, আর তারপর হঠাৎ করেই প্রধানমন্ত্রী মোদী সেখানে এলেন।’ তাঁর আরও সংযোজন, ‘মোদী ১২ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় আছেন। অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছেন তিনি। তাঁর মধ্যে এক ধরণের গভীর প্রশান্তি কাজ করে, অথচ তিনি কিন্তু শান্ত প্রকৃতির মানুষ নন। তিনি অত্যন্ত কঠোর একজন মানুষ। আমি তাঁকে খুব ভালোভাবেই চিনি।’

Post Views: 114

Continue Reading

Previous: শেষমেশ পুলিশের জালে ফলতার পুস্পা’র স্ত্রী
Next: একই দোকানের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৫৯ জন, বিষক্রিয়ার সন্দেহ

সম্পর্কিত গল্প

1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026
1000370495.jpg

নেপালে হড়পা বানে মৃত বেড়ে ৪৬৯, নিখোঁজ ২৯০ ভারতীয়! উদ্ধারকাজে বাড়ছে চ্যালেঞ্জ

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026
1000370522.jpg

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026
1000370495.jpg

নেপালে হড়পা বানে মৃত বেড়ে ৪৬৯, নিখোঁজ ২৯০ ভারতীয়! উদ্ধারকাজে বাড়ছে চ্যালেঞ্জ

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.