Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মদ খাওয়া নিয়ে স্বামীর সঙ্গে ঝামেলা, রাগে চরম সিদ্ধান্ত নিলেন মহিলা

মদ খাওয়া নিয়ে স্বামীর সঙ্গে ঝামেলা, রাগে চরম সিদ্ধান্ত নিলেন মহিলা

Online Desk মার্চ 13, 2026
20251025_210859.jpg

ওঙ্কার ডেস্ক: স্ত্রী মদে আসক্ত হয়ে পড়েছিলেন। আর তা মেনে নিতে পারেননি স্বামী। জীবনসঙ্গীর এমন নেশায় আপত্তি জানিয়েছিলেন তিনি। সেই নিয়ে ঝামেলার জেরে আত্মঘাতী হলেন দুই সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী ওই মহিলার বয়স ৩০ বছর। গত ১১ মার্চ এসামিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই দিন একটি ঘরের দরজা ভেতর থেকে আটকে দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেন ওই মহিলা। পুলিশের এক কর্তা জানান, ওই মহিলার বাবা পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানিয়েছেন, ১০ বছর আগে তাঁর মেয়ের বিয়ে হয়। সম্প্রতি তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন। এই নিয়ে মেয়ে ও তাঁর স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

মহিলার বাবা জানান, বুধবার তাঁর জামাই তাঁকে ফোন করেন। তিনি ফোনে বলেন, মেয়ে ঘরের দরজা ভেতর থেকে আটকে দিয়েছেন। বাইরে থেকে ডাকাডাকি করা হলেও তিনি দরজা খুলছেন না, কোনও সাড়াও দিচ্ছেন না। পরে তাঁকে জানানো হয় যে, তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন। মহিলার বাবা বলেন, মদ খাওয়ার জন্য তাঁর জামাই মেয়েকে বকুনি দিয়েছিলেন। মদ না খাওয়ার জন্য বলেছিলেন তিনি। এরপর তাঁদের দুই সন্তানকে নিয়ে বাইরে খাবার আনতে যান। সেই ফাঁকে এই কাণ্ড করেন মহিলা। বাড়ি ফিরে তাঁরা দেখেন, একটি শাড়ি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন মহিলা। তড়িঘড়ি দরজা ভেঙে তাঁকে নামানো হয়। কিন্তু ততক্ষণে স্কব শেষ। মৃত্যু হয় ওই মহিলার। অভিযোগকারী তাঁর মেয়ের মৃত্যুর পেছনে কারো হাত থাকার বিষয়ে কোনো সন্দেহ করেননি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে কাচিগুড়া থানার পুলিশ।

Post Views: 137

Continue Reading

Previous: আফগানিস্তানে বোমাবর্ষণ পাক বায়ুসেনার! পাল্টা হামলার হুঁশিয়ারি তালিবানের
Next: “ মানুষ শওকতের জন্য লঙ্কা বেটে রেখে দিয়েছে”, ফের শওকত-তহ্বা বাকযুদ্ধ

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.