Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আফগানিস্তানে বোমাবর্ষণ পাক বায়ুসেনার! পাল্টা হামলার হুঁশিয়ারি তালিবানের

আফগানিস্তানে বোমাবর্ষণ পাক বায়ুসেনার! পাল্টা হামলার হুঁশিয়ারি তালিবানের

Online Desk মার্চ 13, 2026
20260313_133626.jpg

ওঙ্কার ডেস্ক: পাক বায়ুসেনা আবারও হামলা চালাল আফগানিস্তানে। অভিযোগ, শুক্তবার ভোর থেকে সে দেশের রাজধানী কাবুল-সহ বেশ কয়েকটি শহরে বোমাবর্ষণ করেছে পাকিস্তান। সেই সঙ্গে কন্দহর বিমানবন্দরের কাছে একটি তেলের ডিপোতেও হামলা করেছে ইসলামাবাদ। পাকিস্তানের এই হামলার নিন্দা জানিয়ে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে তালিবান।

আফগানিস্তানের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এ প্রসঙ্গে জানিয়েছেন, পাকিস্তান কাবুলের পাশাপাশি কন্দহর, পক্তিয়া এবং পক্তিকাতেও বোমাবর্ষণ করেছে। পাক বায়ুসেনার হামলায় নিহত হয়েছেন শিশু এবং মহিলা-সহ পাঁচ জন। হামলায় বহু আফগান নাগরিক জখম হয়েছেন বলেও জানানো হয়েছে। তালিবান সরকারের অভিযোগ, পাকিস্তান বেছে বেছে জনবসতিপূর্ণ এলাকাগুলিকে নিশানা করছে। হামলার নিন্দা করে তালিবান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাক সেনা যদি হামলা বন্ধ না করে, তা হলে আমরা আরও বড় প্রত্যাঘাত করব।

আফগানিস্তানের বলখ প্রদেশের তালিবান গভর্নরের মুখপাত্র হাজি জাহিদ ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামাবাদ, করাচির মতো পাকিস্তানের বড় শহরগুলিকে আমরা নিশানা করবে। উল্লেখ্য, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধ শুরুর আগে থেকেই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। পরস্পরের বিরুদ্ধে ইসলামাবাদ ও কাবুলের অভিযোগ, আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালানো হচ্ছে।

Post Views: 126

Continue Reading

Previous: মহিলাদের নিয়োগ করবে না, ঋতুকালীন ছুটির আবেদন খারিজ করে বেনজির মন্তব্য প্রধান বিচারপতির
Next: মদ খাওয়া নিয়ে স্বামীর সঙ্গে ঝামেলা, রাগে চরম সিদ্ধান্ত নিলেন মহিলা

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.