Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রেম-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে কুপিয়ে খুন ২১ বছরের যুবতীর; গণপিটুনিতে নিহত আততায়ী

প্রেম-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে কুপিয়ে খুন ২১ বছরের যুবতীর; গণপিটুনিতে নিহত আততায়ী

Online Desk মে 17, 2026
DEADBODY.png

ওঙ্কার ডেস্ক: তেলঙ্গানার মেহবুবনগরে একতরফা প্রেমের জেরে ঘটে গেল ভয়াবহ রক্তাক্ত ঘটনা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দীর্ঘদিন ধরে এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ ছিল এক যুবকের বিরুদ্ধে। শেষ পর্যন্ত সেই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তরুণীকে খুনের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে প্রাণ হারাতে হল অভিযুক্ত যুবককেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণী বৈষ্ণবী, বয়স মাত্র ২১। তিনি মেহবুবনগরের একটি স্কুলে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। অভিযুক্ত তেজা, বয়স ৩০, হায়দরাবাদের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই বৈষ্ণবীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। কিন্তু বৈষ্ণবী সেই প্রস্তাবে সাড়া দেননি। অভিযোগ, এরপর থেকেই তেজা তাঁকে নানাভাবে হেনস্থা করতে শুরু করেন। প্রায়শই তাঁর পিছু নেওয়া, রাস্তায় বিরক্ত করা এবং মানসিক চাপ সৃষ্টি করার মতো একাধিক অভিযোগ সামনে এসেছে।
এরই মধ্যে বৈষ্ণবীর বাগদান ঠিক হয়। পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছিল। সেই খবর জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তেজা। শনিবার বৈষ্ণবী কর্মস্থলে যাওয়ার পথে অটো থেকে নামতেই তাঁর উপর আচমকা হামলা চালায় অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনও কিছু বোঝার আগেই ধারালো ছুরি দিয়ে বৈষ্ণবীর গলায় আঘাত করা হয়। গুরুতর রক্তক্ষরণে মাটিতে লুটিয়ে পড়েন তরুণী। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দিনের আলোয় জনবহুল রাস্তায় এমন নৃশংস ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
হামলার পর পালানোর চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দা ও পথচারীরা তেজাকে ধরে ফেলেন। ক্ষোভে ফেটে পড়া জনতা রাস্তাতেই তাঁকে দড়ি দিয়ে বেঁধে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। একতরফা প্রেম, নারীর প্রতি অবাঞ্ছিত আগ্রাসন এবং নিরাপত্তাহীনতার প্রশ্ন আবারও সামনে উঠে এসেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। একই সঙ্গে প্রকাশ্য দিবালোকে এমন অপরাধ এবং পরবর্তী গণপিটুনির ঘটনাও আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Post Views: 83

Continue Reading

Previous: কেমন কাটলো নয়া সরকারের প্রথম সপ্তাহ ? সেই নিয়ে গঠনমুলক আলোচনা হল ভাষাপরিষদে
Next: কেন বারবার হরমুজে আক্রান্ত হচ্ছে বাণিজ্যিক জাহাজ! রাষ্ট্রপুঞ্জে প্রশ্ন করল ভারত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.