Skip to content
আগস্ট 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মারণ ভাইরাস ইবোলা প্রাদুর্ভাবের জের, নয়াদিল্লিতে স্থগিত ভারত-আফ্রিকা শীর্ষ সম্মেলন

মারণ ভাইরাস ইবোলা প্রাদুর্ভাবের জের, নয়াদিল্লিতে স্থগিত ভারত-আফ্রিকা শীর্ষ সম্মেলন

Online Desk মে 21, 2026
1000327327.jpg

ওঙ্কার ডেস্ক: ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে স্থগিত করা হল ভারত-আফ্রিকা শীর্ষ সম্মেলন। আগামী ২৮ মে থেকে দিল্লিতে ওই সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আফ্রিকার বিভিন্ন অংশে “পরিবর্তনশীল স্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতির” কথা মাথায় রেখে তা স্থগিত করা হয়েছে।

রিপোর্ট অনুসারে আফ্রিকার বেশ কিছু জায়গায় প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশে সম্প্রতি এই ভাইরাসের সংক্রমণের হদিস মিলেছে। চতুর্থ ‘ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল দুই দেশ। কিন্তু, আফ্রিকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নয়াদিল্লি জানিয়েছে, শীর্ষ সম্মেলনের নতুন তারিখ পারস্পরিক আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে এবং যথাসময়ে তা জানিয়ে দেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনার ভিত্তিতে উভয় পক্ষ একমত হয়েছে, চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলনটি পরবর্তী কোনো এক সময়ে আয়োজন করাই শ্রেয় হবে।’ উল্লেখ্য ভারতে ইবোলা সংক্রমণের কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু মধ্য আফ্রিকার কিছু অংশে ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হিসেবে ঘোষণা করেছে। আর তার পর, কেন্দ্রীয় সরকার দেশজুড়ে নজরদারি ও প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদার করেছে। ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে স্ক্রিনিং (স্বাস্থ্য পরীক্ষা), কোয়ারেন্টাইন প্রোটোকল, রোগী ব্যবস্থাপনা, রেফারেল ব্যবস্থা এবং ল্যাবরেটরি পরীক্ষার বিষয়ে নির্ধারিত কার্যপদ্ধতি বা এসওপি অনুসরণ করে সমস্ত স্তরে প্রস্তুতি নিয়ে রাখার জন্য।

Post Views: 129

Continue Reading

Previous: জুলাই নাটক ও বিচারহীনতার দুই বছর : জাতি জানতে চায় সত্যিটা
Next: শিরোপায় দোরগোড়ায় ইস্টবেঙ্গল, টিকিট নিয়ে চরম ভোগান্তি সমর্থকদের

সম্পর্কিত গল্প

1000277447.jpg

মালদার মহিলাকে বিহারে ধর্ষণ করে গলা কেটে খুন, তদন্তে পুলিশ

Online Desk আগস্ট 20, 2026
1000367293.jpg

ভিডিওতে এক লাখ ভিউ হলে ১ লক্ষ টাকা! ইনফ্লুয়েন্সারদের জন্য নয়া উদ্যোগ বিহার সরকারের

Online Desk আগস্ট 20, 2026
sajjan.jpg

১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন, তিহাড় জেলেই মৃত্যু প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের

Online Desk আগস্ট 20, 2026

You may have missed

Bangladesh.jpg

মৌলবাদের আঘাতে ক্ষতবিক্ষত বাংলাদেশের সংস্কৃতি

Online Desk আগস্ট 20, 2026
Hocky.jpg

হকি বিশ্বকাপে পাক বধ করে লড়াই নকআউটের লড়াইয়ে ভারত

Online Desk আগস্ট 20, 2026
Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.