Skip to content
আগস্ট 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শিরোপায় দোরগোড়ায় ইস্টবেঙ্গল, টিকিট নিয়ে চরম ভোগান্তি সমর্থকদের

শিরোপায় দোরগোড়ায় ইস্টবেঙ্গল, টিকিট নিয়ে চরম ভোগান্তি সমর্থকদের

Online Desk মে 21, 2026
flata.png

ওঙ্কার ডেস্ক: লাল হলুদ সমর্থকদের ক্ষোভের কথা মাথায় রেখে কমানো হয়েছিল, ইস্টবেঙ্গল বনাম ইন্টার কাশী ম্যাচের টিকিটের মূল্য। বৃহস্পতিবার কিশোরভারতী স্টেডিয়ামে হতে চলা এই ম্যাচের ন্যূনতম টিকিটের দাম প্রথমে ১০০০ টাকা ধার্য করা হলেও পরে তা কমিয়ে ৫০০ টাকা করা হয়। যদিও তার পরেও পরিস্থিতির খুব বিশেষ উন্নতি হয়নি। সমর্থকদের অভিযোগ, দাম কমলেও মিলছে না টিকিট।
মঙ্গলবার রাত অবধি, সমস্ত টিকিটের মূল্য ১০০০, ১৫০০ ও ২৫০০ টাকা দাম ধার্য করা হয়েছিল। কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাপে ৫০০ টাকার টিকিট শেষ। প্রথমবার আইএসলে জয়ের স্বপ্নে বিভোর ইস্ট বেঙ্গল। বৃহস্পতিবার ইন্টার কাশীকে হারতেই হবে। তবে না আঁচালে বিশ্বাস নেই। তাই আশা, আশঙ্কায় দুলছে মশালবাহিনী। মঙ্গলবার যুবভারতীতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারলেন অস্কার ব্রুজোঁ। দলকে উৎসাহিত করতে এদিন ক্রাচ হাতেই হাজির সাউল ক্রেসপো। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন স্প্যানিশ ফুটবলার। সতীর্থদের কাছে ট্রফি জয়ের আবদার জানান তিনি। বেশ কিছু উৎসাহী সমর্থকও তাতিয়ে গেলেন মিগুয়েলদের। রবিবার প্রবল আর্দ্রতায় বিপিন সিংয়ের শরীর জলশূন্য হয়ে যায়। হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। এদিন রিকভারি সেশনে অবশ্য চনমনে ছিলেন তিনি। ইন্টার কাশীর বিরুদ্ধে তাঁকে প্রথম এগারোয় খেলানো নিয়ে কিছুটা দ্বিধায় অস্কার। বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই ধরনের ম্যাচে শুরুতে গোল তুলে নিতে পারলে দলের উপর চাপ কমবে। আপফ্রন্টে ইস্ট বেঙ্গলের সেরা অস্ত্র মিগুয়েল। কিশোর ভারতীর অপেক্ষাকৃত ছোটো মাঠে ব্রাজিলিয়ান ফুটবলারের অগ্নিপরীক্ষা। মিগুয়েলের বাঁ পা কথা বললে অস্কারের চিন্তার ভাঁজ কমবে। সেক্ষেত্রে সোয়বার্গের বদলে ইউসেফকে শুরুতে নামানোর দাবি ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। তবে অস্কার ব্রুজোঁর পরিকল্পনার আঁচ পাওয়া দুষ্কর। পাশাপাশি ডার্বিতে লাল কার্ড দেখেছিলেন এডমুন্ড লালরিনডিকা। তাঁর শাস্তি মকুবের জন্য ইতিমধ্যেই আবেদন করেছে লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত কোনো জবাব দেয়নি সর্বভারতীয় ফুটবল সংস্থা।

Post Views: 93

Continue Reading

Previous: মারণ ভাইরাস ইবোলা প্রাদুর্ভাবের জের, নয়াদিল্লিতে স্থগিত ভারত-আফ্রিকা শীর্ষ সম্মেলন
Next: জেলায় জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বৃষ্টির পূর্বাভাস, গরম থেকে রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী?

সম্পর্কিত গল্প

Hocky.jpg

হকি বিশ্বকাপে পাক বধ করে লড়াই নকআউটের লড়াইয়ে ভারত

Online Desk আগস্ট 20, 2026
Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026

You may have missed

Bangladesh.jpg

মৌলবাদের আঘাতে ক্ষতবিক্ষত বাংলাদেশের সংস্কৃতি

Online Desk আগস্ট 20, 2026
Hocky.jpg

হকি বিশ্বকাপে পাক বধ করে লড়াই নকআউটের লড়াইয়ে ভারত

Online Desk আগস্ট 20, 2026
Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.