Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জেলায় জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বৃষ্টির পূর্বাভাস, গরম থেকে রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী?

জেলায় জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বৃষ্টির পূর্বাভাস, গরম থেকে রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী?

Online Desk মে 22, 2026
df.png

ওঙ্কার ডেস্ক: জ্যৈষ্ঠের ভ্যাপসা গরমে হাঁসফাঁসে অবস্থা দক্ষিণবঙ্গে। বর্তমানে বৃষ্টির দেখা নেই। দিনে রোদের প্রচণ্ড তাপে রাস্তায় বেরোনো একেবারে দুষ্কর। আবহাওয়া দফতর সূত্রে খবর কলকাতায় আপাতত ঝড়বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। মাঝেমধ্যে দু’এক জায়গায় অতি সামান্য কয়েক পশলা বৃষ্টি হলেও হতে পারে। তবে তাতে গরম কমবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। তবে কলকাতায় আশা না থাকলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা ভিজতে পারে বৃষ্টিতে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতার পাশাপাশি আলাদা করে সতর্কতা নেই হুগলি, হাওড়াতেও। তবে দক্ষিণবঙ্গের অন্য জেলাতে ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। কয়েক জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে শুক্রবার। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তর ২৪ পরগনায় আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।

অন্যদিকে, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এ ছাড়া, উত্তরের সমস্ত জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়িতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলবে।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় যার ফলে অস্বস্তি বাড়বে বই কমবে না। যদিও বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টি কোনওভাবেই গরম থেকে স্বস্তি দেবে না বলেই খবর আবহাওয়া দফতরের।

Post Views: 97

Continue Reading

Previous: শিরোপায় দোরগোড়ায় ইস্টবেঙ্গল, টিকিট নিয়ে চরম ভোগান্তি সমর্থকদের
Next: সোনা পাপ্পু মামলায় কলকাতার একাধিক স্থানে ইডি অভিযান, কান্দিতেও চলছে তল্লাশি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.