Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোনা পাপ্পু মামলায় কলকাতার একাধিক স্থানে ইডি অভিযান, কান্দিতেও চলছে তল্লাশি

সোনা পাপ্পু মামলায় কলকাতার একাধিক স্থানে ইডি অভিযান, কান্দিতেও চলছে তল্লাশি

Online Desk মে 22, 2026
ED.jpg

ওঙ্কার ডেস্কঃ ফের অ্যাকশন মোডে ইডি। সোনা পাপ্পু সংক্রান্ত মামলার তদন্তে অতি সক্রিয় ইডি। শুক্রবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান। ইডি সূত্রে খবর, সকাল থেকে কসবা, চক্রবেড়িয়া এবং রয়েড স্ট্রিটের তিনটি পৃথক ঠিকানায় তল্লাশি অভিযান চলছে। অন্য দিকে, মুর্শিদাবাদের কান্দিতে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের প্রাসাদোপম বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শুক্রবার চক্রবেড়িয়ায় অতুল কাটারিয়া নামের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। এই অতুল কাটারিয়া সোনা পাপ্পুর ঘনিষ্ঠ। অন্যদিকে, কসবায় কলকাতা পুলিশের এর সাব ইনস্পেক্টর-এর বাড়িতেও চলছে তল্লাশি অভিযান।
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু আদতে মুর্শিদাবাদ জেলার কান্দি পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যাঁর বোন গৌরী সিংহ বিশ্বাস তৃণমূল পরিচালিত পুরসভার সহকারী পুরপ্রধান। শুক্রবার ভোরে কান্দিতে শান্তনুর বাড়িতে যান ইডি আধিকারিকেরা। কিন্তু বাড়ির গেট ভিতর থেকে বন্ধ ছিল। প্রায় আড়াই ঘন্টা পর গেটের তালা ভেঙে ভিতরে ঢোকেন ইডির আধিকারিকেরা। তার পর শুরু হয় তল্লাশি অভিযান। বাড়ির বিভিন্ন নথি খতিয়ে দেখার পাশাপাশি শান্তনুর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা।

শান্তনুকে গ্রেফতার করার পরেই তাঁর বিশাল বাড়ি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শান্তনুদের মূল বাড়িটি ভগ্নপ্রায় দশায় ছিল। মাত্র পাঁচ-ছ’বছরে বর্তমান বাড়িটি বানিয়েছেন শান্তনু।

গত সোমবার দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সোনা পাপ্পুকে গ্রেফতার করে ইডি। আদালতে ইডির তরফে দাবি করা হয়, ভয় দেখিয়ে কম দামে অন্যের জমি, সম্পত্তি হস্তগত করতেন সোনা পাপ্পু। শুধু তিনি একা নন, এখানে তিন জনের চক্রের কথাও আদালতে উল্লেখ করে ইডি। তাদের দাবি, বেহালার ব্যবসায়ী জয় কামদার এবং কলকাতার পুলিশকর্তা শান্তনুর হয়ে কাজ করতেন পাপ্পু। জমি সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলাতেন তিনি।

Post Views: 82

Continue Reading

Previous: জেলায় জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বৃষ্টির পূর্বাভাস, গরম থেকে রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী?
Next: মুখ্যমন্ত্রী শুভেন্দুর মিশন দিল্লি, ২ দিন সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.