Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রী শুভেন্দুর মিশন দিল্লি, ২ দিন সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মুখ্যমন্ত্রী শুভেন্দুর মিশন দিল্লি, ২ দিন সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

Online Desk মে 22, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ দীর্ঘ ১৫ বছর পর রাজ্যে পালাবদল। অঙ্গ কলিঙ্গের পর বঙ্গও পদ্মশিবিরের দখলে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বার দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতে পৌঁছেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার দিনভর রাজধানীতে ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর। ২ দিনের সফরে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। দেখা করবেন রাষ্ট্রপতি-উপ রাষ্ট্রপতিদের সঙ্গে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। এরপর রাষ্ট্রপতি সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। দুপুর ৩টে নাগাদ উপ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা শুভেন্দু অধিকারীর। বিকেল সাড়ে ৪টে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দুর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। একে ঋণের বোঝায় কার্যত জর্জরিত বাংলা। প্রশাসনিক মহলের একাংশের মতে, এই পরিস্থিতিতে কেন্দ্রের সহায়তা ছাড়া উন্নয়নের গতি ফেরানো সম্ভব নয়। দিল্লি দরবারে গিয়ে “ডবল ইঞ্জিন” সরকারের সুফল বাংলার মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায়, সেই রূপরেখাই প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইতে পারেন শুভেন্দু। অন্যদিকে, মন্ত্রীসভা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

Post Views: 88

Continue Reading

Previous: সোনা পাপ্পু মামলায় কলকাতার একাধিক স্থানে ইডি অভিযান, কান্দিতেও চলছে তল্লাশি
Next: মোহনবাগানকে পিছনে ফেলে ২২ বছর পর ভারত সেরা ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.