Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • খামেনেই-এর মৃত্যুতে শোকপ্রকাশ ভারতের, ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশ সচিব

খামেনেই-এর মৃত্যুতে শোকপ্রকাশ ভারতের, ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশ সচিব

Online Desk মার্চ 5, 2026
bikram-misri.jpg

ওঙ্কার ডেস্ক: গত শনিবার ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। তাঁর মৃত্যুর পাঁচ দিন পেরিয়ে গিয়েছে, অবশেষে পারস্য দেশের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করল ভারত। বৃহস্পতিবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি দিল্লিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে শোকপ্রকাশ করেন।

রিপোর্ট অনুসারে, বৃহস্পতিবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি খামেনেই এর জন্য শোকবইতে স্বাক্ষর করেন। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ৮৬ বছর বয়সী প্রাক্তন সর্বোচ্চ নেতা খামেনেই ১৯৮৯ সাল থেকে দেশটি শাসন করছিলেন। ভারত কেন ইরানের উপর ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিচ্ছিল না তা নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধীরা। সেই আবহে এই পদক্ষেপ নিল মোদী সরকার।

উল্লেখ্য, ভারতীয় সময় শনিবার রাতে ট্রুথ সোশ্যালে খামেনেই মৃত্যুর খবর প্রথম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষের জন্য দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার এটিই সবচেয়ে বড় সুযোগ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইতিহাসের সবচেয়ে খারাপ ব্যক্তিদের একজন খামেনেই মারা গেছেন। এটি কেবল ইরানের জনগণের জন্য সুবিচার নয়, বরং সমস্ত মহান মার্কিনিদের জন্য এবং বিশ্বের বিভিন্ন দেশের সেইসব মানুষের জন্য, যারা খামেনেই এর দ্বারা নিহত বা জখম হয়েছেন।’

Post Views: 165

Continue Reading

Previous: বিজেপির পরিবর্তন যাত্রার প্রচারে গাড়ি লক্ষ্য করে হামলা
Next: পিলখানা হত্যাকাণ্ডে মূল অভিযুক্তদের দিল্লি থেকে গ্রেফতার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.