Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পিলখানা হত্যাকাণ্ডে মূল অভিযুক্তদের দিল্লি থেকে গ্রেফতার

পিলখানা হত্যাকাণ্ডে মূল অভিযুক্তদের দিল্লি থেকে গ্রেফতার

Online Desk মার্চ 5, 2026
HOWRAH.png

নিজস্ব প্রতিনিধি হাওড়াঃ হাওড়ার পিলখানায় প্রোমোটার সফিকুল খান কে খুন করার অভিযোগে হারুন খান ও রাফাকাত হোসেনকে দিল্লি জামা মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করলো হাওড়া সিটি পুলিশ। উল্লেখ্য হত্যা কাণ্ডের পর দুজন আত্মগোপন করে রাজ্যের বাইরে পালিয়ে যায়। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড বিশ্লেষণ করে পুলিশ তাদের হদিশ পায় এবং ট্রানজিট রিমান্ডে কলকাতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
গোলাবাড়ি পিলখানার শুটআউট এই কেসের তদন্তে দায়িত্ব নিয়েছিল সি আই ডি টিম। গত বুধবার ভোরবেলায় পিলখানায় প্রকাশ্য রাস্তার উপর শফিক নামের এক যুবককে গুলি করে খুন করে হারুন খান ও রোহিত নামে এলাকার দুই দুষ্কৃতী। এই ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। শফিক নামে ওই যুবককে চার রাউন্ড গুলি করে। হারুন ও রোহিত নামে এই দুই দুষ্কৃতী সেখান থেকে পালায়।
গোটা ঘটনাটি এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দুই যুবককে শফিকের সঙ্গে কথা বলতে বলতেই আচমকাই দুজনেই আগ্নেয়াস্ত্র বার করে শফিকের মাথায় ও বুকে ডুরান্ড করে মোট ৪ রাউন্ড গুলি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই শফিকের মৃত্যু হয়। ঘটনার পরই খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ।অবশেষে দিল্লি থেকে মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করলো হাওড়া সিটি পুলিশ।

Post Views: 171

Continue Reading

Previous: খামেনেই-এর মৃত্যুতে শোকপ্রকাশ ভারতের, ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশ সচিব
Next: ছাগল চুরির সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১১

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.