Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছাগল চুরির সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১১

ছাগল চুরির সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১১

Online Desk মার্চ 5, 2026
lynch.jpg

ওঙ্কার ডেস্ক: ছাগল চুরির সন্দেহে এক কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ। জখম হয়েছে আরও এক নাবালক। সোমবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার তিরিং থানা এলাকায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, জখম নাবালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সন্দীপ বিন্ধানী রায়রংপুর গ্রামীণ পুলিশ এলাকার ভূতকাবাদি গ্রামের বাসিন্দা ছিল। সে রাজকুমার বিন্ধানীর ছেলে। তদন্তে জানা গিয়েছে, তিরিং থানা এলাকার ইন্দোখোলি গ্রাম পঞ্চায়েতের হেরোগোদা গ্রামে ওই কিশোর তার কাকার সঙ্গে থাকত। এলাকাটি বাহালদা ব্লকের অংশ। যে নাবালক জখম হয়েছে, তার নাম রাকেশ মোহন্ত। তাকে বারিপদার পণ্ডিত রঘুনাথ মুর্মু মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে, হেরোগোদা গ্রামে ছাগল চুরির অভিযোগে স্থানীয়রা দুই কিশোরকে ধরে সালিসি বসায়, তাদেরকে বেধড়ক মারধর করা হয়।

পুলিশ যখন দুজনকে উদ্ধার করে ঝাড়ডিহি হাসপাতালে ভর্তি করে তখন তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তাদের রায়রংপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্দীপের মৃত্যু হয়। রাকেশের অবস্থার অবনতি হওয়ায় তাকে বারিপদার পিআরএম এমসিএইচে স্থানান্তরিত করা হয়। বিষয়টি নিয়ে রায়রংপুরের এসডিপিও বীরেন্দ্র সেনাপতি জানান, সন্দীপের বাবা সোমবার রাতে তিরিং থানায় অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার তল্লাশি অব হিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Post Views: 163

Continue Reading

Previous: পিলখানা হত্যাকাণ্ডে মূল অভিযুক্তদের দিল্লি থেকে গ্রেফতার
Next: খামেনেইয়ের মৃত্যুর পর প্রথম ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা জয়শঙ্করের

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.