Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের পর প্রতিবেশীদের নিশানা ইসলামাবাদের, কী বলল ভারত?

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের পর প্রতিবেশীদের নিশানা ইসলামাবাদের, কী বলল ভারত?

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
20260207_130921.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ আত্মঘাতী বোমা হলায় শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ১৭০ জন। এই ঘটনার পর শোকের আবহ শহরটিতে। তবে মসজিদে এই হামলার জন্য পাকিস্তান প্রতিবেশী দেশগুলিকে কাঠগড়ায় তুলেছে। পাকিস্তানের সেই অভিযোগের জবাব দিল ভারত।

নয়াদিল্লি থেকে জারি করা এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক এই বোমা হামলার নিন্দা জানিয়েছে। পাশাপাশি নিরীহ মানুষদের প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছে ভারত। তবে, ভারতের জড়িত থাকার দাবিকে জোরালো ভাবে প্রত্যাখ্যান করেছে। এই ধরনের সম্ভাবনাকে ‘ভিত্তিহীন ও অর্থহীন’ বলে অভিহিত করেছে নয়াদিল্লি। বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান তার সামাজিক কাঠামোকে জর্জরিত করা সমস্যাগুলো গুরুত্ব সহকারে সমাধানের পরিবর্তে, তার নিজস্ব অভ্যন্তরীণ সমস্যার জন্য অন্যদের দোষারোপ করে নিজেকে বিভ্রান্ত করতে চাইছে, এটি দুর্ভাগ্যজনক।’ উল্লেখ্য, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ সম্প্রতি দাবি করেন, হামলাকারীর সঙ্গে আফগানিস্তানের যোগসূত্র ছিল। তিনি আরও অভিযোগ করেন, ভারত ও আফগান তালিবানের মধ্যে আঁতাত রয়েছে বলে। তার পরই প্রতিক্রিয়া জানাল ভারত।

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে আসিফ বলেন, বোমা হামলাকারীর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যাতায়াত ছিল। ভারত ‘পরাজয়ের’ পর প্রক্সি যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আফগানিস্তানও পাকিস্তানের অভিযোগের জবাব দিয়েছে। একটি বিবৃতিতে কাবুলের তরফে বলা হয়েছে, পাকিস্তান ‘প্রয়োজনীয় তদন্ত না করে এবং কোনও যাচাই-বাছাই ছাড়াই’ বালুচিস্তান ও অন্যান্য অঞ্চলে হামলার জন্য বারবার আফগানিস্তানকে দোষারোপ করেছে। এতে বলা হয়েছে, এই ধরনের দাবির “কোনো যুক্তি বা ভিত্তি” নেই। পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা ত্রুটি থেকে মনোযোগ সরানোর উদ্দেশ্যে এগুলি করা হয়েছে।

Post Views: 202

Continue Reading

Previous: ওমান বৈঠকের পরেই ইরানের তেল রপ্তানিতে নয়া নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের; মধ্য এশিয়ায় বাড়ছে উত্তেজনা
Next: বিরাট কোহলির চেয়েও বড় প্রতিভা হিসেবে নিজেকে প্রমাণ করছেন বৈভব সূর্যবংশী

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.