Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ওমান বৈঠকের পরেই ইরানের তেল রপ্তানিতে নয়া নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের; মধ্য এশিয়ায় বাড়ছে উত্তেজনা

ওমান বৈঠকের পরেই ইরানের তেল রপ্তানিতে নয়া নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের; মধ্য এশিয়ায় বাড়ছে উত্তেজনা

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
trump-khamenei.png

ওঙ্কার ডেস্ক: ওমানে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের পরোক্ষ কূটনৈতিক বৈঠক শেষ হওয়ার পরপরই তেহরানের বিরুদ্ধে নতুন করে কঠোর তেল নিষেধাজ্ঞা ঘোষণা করল ওয়াশিংটন। বৈঠকের আবহ ‘ইতিবাচক’ বলে জানানো হলেও আলোচনার পরেই এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বিস্ময় সৃষ্টি করেছে এবং দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।
মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানিকে লক্ষ্য করেই এই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একাধিক তেলবাহী জাহাজ, সংস্থা এবং ব্যক্তিকে ‘ব্ল্যাক’ তালিকাভুক্ত করা হয়েছে। উল্লেখ্য তালিকাভুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযোগ, তারা আন্তর্জাতিক বাজারে ইরানের তেল পরিবহন ও বাণিজ্যে সরাসরি জড়িত। এর ফলে এই সংস্থা বা জাহাজগুলির সঙ্গে কোনও আর্থিক বা বাণিজ্যিক লেনদেন করলে কড়া মার্কিন শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট দেশ বা প্রতিষ্ঠানগুলিকে। এবং তার পরবর্তী শাস্তিও ভোগ করতে হবে তাদের।
মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান তেল বিক্রির মাধ্যমে যে বিপুল রাজস্ব অর্জন করছে, তা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়ানো এবং দেশের অভ্যন্তরে দমনমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। সেই কারণেই অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানকে আলোচনার টেবিলে আরও ছাড় দিতে বাধ্য করার কৌশল নেওয়া হয়েছে। কূটনৈতিক আলোচনার পাশাপাশি অর্থনৈতিক অবরোধের এই দ্বৈত নীতি দীর্ঘদিন ধরেই অনুসরণ করছে যুক্তরাষ্ট্র এবং তা শুধুমাত্র নিজের স্বার্থেই ব্যবহার করে এসেছে। আন্তর্জাতিক রাজনৈতিক মহলে নিজের অধিপত্য প্রমাণ করতে এই পদ্ধতি মার্কিন মুলুকের পুরানো নীতি, ইরানের নিষেধাজ্ঞা তারই উদাহরণ বলে মনে করেছেন বিষেসজ্ঞ মহলের একাংশ।
অন্যদিকে, ওমানে অনুষ্ঠিত বৈঠকে ইরান জানিয়েছিল যে তারা পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা সংক্রান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায়। তবে আলোচনায় কোনও বড় অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি এখনও অনিশ্চিত। নিষেধাজ্ঞা ঘোষণার ফলে দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও বেড়েছে বলেই মনে করছেন কূটনৈতিক মহল। ইরানের উপর আনা এই নিষেধাজ্ঞার প্রভাব দুই দেশের বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিকে আরও উস্কে দিতে পারে মনে করছেন অনেকেই।
এই সিদ্ধান্তের প্রভাব আন্তর্জাতিক তেলবাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের তেল সরবরাহে নতুন বাধা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে পারে, যা আমদানিনির্ভর দেশগুলির অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে। ফলে মধ্যপ্রাচ্যের এই কূটনৈতিক টানাপোড়েন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।

Post Views: 218

Continue Reading

Previous: ভারতীয় পণ্যে শুল্ক তুলে নেওয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে মোদী
Next: পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের পর প্রতিবেশীদের নিশানা ইসলামাবাদের, কী বলল ভারত?

সম্পর্কিত গল্প

PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.