Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আই প্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডির এক্তিয়ার নিয়ে প্রশ্ন সিব্বলের

আই প্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডির এক্তিয়ার নিয়ে প্রশ্ন সিব্বলের

Online Desk মার্চ 24, 2026
i-pac-1.jpg

ওঙ্কার ডেস্ক: আই প্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডির বিরুদ্ধে জোর সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের। মঙ্গলবার শুনানিতে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন।

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি চলাকালীন বিচারপতিদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের। সিব্বল প্রশ্ন তোলেন, ইডি কীভাবে সংবিধানের ৩২ অনুচ্ছেদে মামলা করে? সরকারি কোনও কর্মী দায়িত্ব পালনে বাধার মুখে পড়লে অনুচ্ছেদ ৩২ এর অধীনে সংশ্লিষ্ট ব্যক্তি মামলা করতে পারেন না বলে সওয়াল করেন সিব্বল। আইনশৃঙ্খলা যে রাজ্যের অধিকার, তাও এদিন আদালতকে জানান কপিল। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এনভি অঞ্জারিয়ার বেঞ্চে মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানি হয়। শুনানির সময় এদিন সিব্বল আরও বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৩২-এর অধীনে যে ব্যক্তি আদালতে আসেন, তাঁর কীভাবে মৌলিক অধিকার খর্ব হয়েছে তা জানাতে হবে। ইডির ডেপুটি ডিরেক্টর ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তল্লাশি অভিযানের সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে হাজির হন। তিনি বেশ কিছু ফাইল নিয়ে সেখান থেকে চলে আসেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁর দলের নির্বাচনী রণকৌশল ছিনতাইয়ের ষড়যন্ত্র করেছে ইডি। এই ঘটনার পর সুপ্রিম কোর্টে মোট তিনটি মামলা দায়ের হয়। মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল সুপ্রিম কোর্টে।

Post Views: 108

Continue Reading

Previous: নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির স্ট্যাম্প, কমিশনকে তোপ ক্ষুব্ধ মমতার
Next: ভোট-হিংসার জের, ভাঙড়ে পুকুরের নিচে মজুত রাইফেল, উদ্ধার বোমা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.