Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির স্ট্যাম্প, কমিশনকে তোপ ক্ষুব্ধ মমতার

নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির স্ট্যাম্প, কমিশনকে তোপ ক্ষুব্ধ মমতার

Online Desk মার্চ 24, 2026
MAMATA-NEW.jpg

ওঙ্কার ডেস্কঃ কমিশনের চিঠিতে বিজেপির স্ট্যাম্প। গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বাংলায় ভোটের আগে কমিশন যে বিজেপির কথা মতো কাজ করছে, এসআইআর ইস্যুতে এই অভিযোগ বার বার করেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, পদ্মশিবিরের অঙ্গুলিহেলনেই কাজ করছে কমিশন। এবার সেই প্রামাণ্য বিষয়কে, কার্যত প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরুর আগে দমদম বিমানবন্দরে ওই চিঠি হাতে দাঁড়িয়ে প্রমাণ দেখালেন। বললেন, ‘ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। বোঝাই যাচ্ছে, কারা এসব করাচ্ছে। বিজেপির কথায় কমিশন চলছে, তা স্পষ্ট হয়ে গেল।’
ঘটনা ২০১৯ সালের। সেসময়ে নির্বাচন কমিশনের পাঠানো একটি চিঠি কেরল সিপিএম পোস্ট করে গোটা বিষয়টি প্রকাশ্যে আনে সোমবার। সোশাল মিডিয়ায় পোস্ট করা ওই চিঠিতে দেখা গিয়েছে, কমিশনের পাঠানো একটি চিঠিতে বিজেপির প্রতীক -সহ সিলমোহর আছে। তা নিয়ে শুরু হয় চর্চা। সোমবার সোশাল মিডিয়ায় সেই চিঠি পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে। আর মঙ্গলবার তা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী সরব হলেন।
মঙ্গলবার উত্তরবঙ্গ যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মমতা এই বিষয়ে কথা বলেন। তিনি একটি দৈনিক সংবাদপত্রের অংশ দেখান, যাতে এই খবরটি প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা আপনাদের সকলকে দেখানোর জন্য এনেছি। নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে, তাতে বিজেপির স্ট্যাম্প। ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে পড়ল তো! কমিশন বিজেপির কথায় একপেশেভাবে সব কাজ করে। কিন্তু এভাবে পিছনে কেন? সামনাসামনি খেলাটা খেলুন না।’ এরপর সোমবার মাঝরাতে অতিরিক্ত ভোটার তালিকা নিয়েও সরব হন। প্রশ্ন তোলেন, ”মাঝরাতে কেন তালিকা প্রকাশ করা হল? কীসের এত ভয়?”

Post Views: 108

Continue Reading

Previous: নির্বাচন অবাধ ও স্বচ্ছ করতে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের
Next: আই প্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডির এক্তিয়ার নিয়ে প্রশ্ন সিব্বলের

সম্পর্কিত গল্প

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.