Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নির্বাচন অবাধ ও স্বচ্ছ করতে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

নির্বাচন অবাধ ও স্বচ্ছ করতে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

Online Desk মার্চ 24, 2026
voter-list.jpg

ওঙ্কার ডেস্ক: বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু দফায় হবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য প্রশাসনকে একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যসচিব। নির্বাচন সম্পূর্ণ অবাধ, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে এই নির্দেশিকা। ২২ মার্চ নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও রকম অশান্তি বা অনিয়ম মেনে নেওয়া হবে না।

মুখ্যসচিবের তরফে জারি করা এই নির্দেশিকায় ৬ টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। যেগুলির মধ্যে রয়েছে নির্বাচনের সময় হিংসা কঠোর হাতে দমন করা। কোনও ভোটারকে ভয় দেখানো চলবে না। ভোটারদেরকে টাকা দিয়ে প্রভাবিত করা যাবে না। জাল ভোট রুখতে জিরো টলারেন্স নীতি। বুথ দখল রুখে দেওয়া। ভোটদাতাদের বাড়ি থেকে বেরোতে বাধা দিলে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ। আদর্শ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা।

মুখ্যসচিবের তরফে জারি করা ওই নির্দেশিকা প্রতিটি সরকারি দফতর থেকে শুরু করে স্থানীয় পুরসভা ও পঞ্চায়েত স্তর অবধি পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, নিচুতলা পর্যন্ত ওই নির্দেশিকা পৌঁছনোর প্রমাণ হিসেবে আগামী ২৫ মার্চ বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যে নির্দিষ্ট ইমেল আইডিতে তা জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, বঙ্গে নির্বাচন চলাকালীন যাতে কোনও ধরণের হিংসার ঘটনা না ঘটে তার জন্য কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে রাজ্যে এসেছে। একাধিক বিধানসভা এলাকায় রুট মার্চও শুরু করে দিয়েছে বাহিনী। নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ করার লক্ষ্যে তৎপর কমিশন। তারই অংশ হিসেবে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Post Views: 106

Continue Reading

Previous: সেনায় স্বল্পমেয়াদি কমিশনের মহিলা অফিসারদেরও স্থায়ী ভাবে নিযুক্ত হওয়ার অধিকার রয়েছে, রায় সুপ্রিম কোর্টের
Next: নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির স্ট্যাম্প, কমিশনকে তোপ ক্ষুব্ধ মমতার

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.