Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সেনায় স্বল্পমেয়াদি কমিশনের মহিলা অফিসারদেরও স্থায়ী ভাবে নিযুক্ত হওয়ার অধিকার রয়েছে, রায় সুপ্রিম কোর্টের

সেনায় স্বল্পমেয়াদি কমিশনের মহিলা অফিসারদেরও স্থায়ী ভাবে নিযুক্ত হওয়ার অধিকার রয়েছে, রায় সুপ্রিম কোর্টের

Online Desk মার্চ 24, 2026
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: মহিলাদের সেনায় নিযুক্ত হওয়ার অধিকার নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। স্বল্পমেয়াদি কমিশনে নিযুক্ত হওয়া মহিলা আধিকারিকদেরও বাহিনীতে স্থায়ী ভাবে নিযুক্ত হওয়ার অধিকার রয়েছে বলে মঙ্গলবার জানাল সর্বোচ্চ আদালত। এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত দেশের সশস্ত্র বাহিনীতে ‘লিঙ্গবৈষম্য’ দূর করারও বার্তা দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, স্বল্পমেয়াদি কমিশনে নিযুক্ত মহিলা আধিকারিকদের স্থায়ী ভাবে নিয়োগ না দিলে তা হবে ‘প্রাতিষ্ঠানিক বৈষম্য’।

মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, মামলা বিচারাধীন থাকলে স্বল্পমেয়াদি কমিশনের যে মহিলা আধিকারিকেরা ১৪ বছর কাজ করার পর বাহিনী থেকে অব্যাহতি নিয়েছেন, ধরে নেওয়া হবে তাঁরা ২০ বছর কাজ করেছেন। তাঁদেরকে পেনশনও দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি। তবে ওই অতিরিক্ত সময়ের জন্য কোনও বকেয়া বেতন তাঁরা পাবেন না বলে আদালত জানিয়েছে।

উল্লেখ্য, স্বল্পমেয়াদি কমিশনের পরে স্থায়ী কমিশনের আর্জি বাতিল হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েক জন সেনা আধিকারিক। দেশের প্রধান বিচারপতি সেই মামলায় রায় দিতে গিয়ে জানিয়ে দিলেন, স্থায়ী ভাবে নিয়োগ পাওয়ার অধিকার রয়েছে মহিলা অফিসারদেরও। পুরুষ আধিকারিকরা কখনই আশা করতে পারেন না, স্থায়ী কমিশনের পদগুলি শুধুমাত্র তাঁদের জন্যই। প্রসঙ্গত, দেশের সেনা বাহিনীতে সাধারণত দু’ধরনের নিয়োগ হয়। স্বল্পমেয়াদি নিয়োগ এবং স্থায়ী নিয়োগ। স্বল্পমেয়াদি নিয়োগ বা শর্ট সার্ভিস কমিশন সাধারণত ১০-১৪ বছরের জন্য হয়। স্থায়ী নিয়োগ বা পার্মানেন্ট কমিশন হল দীর্ঘমেয়াদি কর্মজীবন। দ্বিতীয় নিয়োগের পদ্ধতিতে অবসরের বয়স পর্যন্ত কাজ করা যায়। শুধু তাই নয়, নিযুক্তেরা পেনশন এবং অন্য অবসরকালীন সুযোগ-সুবিধাও পান।

Post Views: 93

Continue Reading

Previous: দু’দিনের সফরে বঙ্গে নিতিন নবীন, রয়েছে একগুছ বৈঠক
Next: নির্বাচন অবাধ ও স্বচ্ছ করতে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.