Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘জম্মুকাশ্মীরের মানুষ নিজেদের ভারতের অংশ বলে মনে করেন’, রাজ্যের মর্যাদা ফেরানোর আশ্বাস শাহের

‘জম্মুকাশ্মীরের মানুষ নিজেদের ভারতের অংশ বলে মনে করেন’, রাজ্যের মর্যাদা ফেরানোর আশ্বাস শাহের

Online Desk অক্টোবর 19, 2025
amit-shah111.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরের যে বিশেষ মর্যাদা ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের কারণে ছিল তা ২০১৯ সালে প্রত্যাহার করে নিয়েছিল মোদী সরকার। এই বিশেষ ক্ষমতা খর্ব করার পর ছয় বছর অতিক্রান্ত। এই পরিস্থিতিতে বিহারে দাঁড়িয়ে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সুফল বোঝালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের দাবি, গত নয় মাসে উপত্যকায় কোনও স্থানীয় জঙ্গির খোঁজ মেলেনি। প্রসঙ্গত, ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর জম্মুকাশ্মীর এবং লাদাখকে নিয়ে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। এদিন শাহ বলেন সঠিক সময়ে জম্মুকাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, একদা কাশ্মীরের স্থানীয় শিশুরা হাতে অস্ত্র তুলে নিত। বর্তমানে সেই কাশ্মীরবাসী নিজেদের ভারতের অংশ হিসাবে দেখতে শুরু করেছেন। এটাই মোদি সরকারের সাফল্য বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘কাশ্মীরে ১৯৯০-এর দশক থেকেই বিচ্ছিন্নতাবাদ তীব্র ভাবে মাথাচড়া দিয়ে উঠেছিল। আগে পাকিস্তানের সীমান্তের ওপার থেকে জঙ্গি পাঠানোর দরকার হত না। আমাদের শিশুদের হাতে ওরা অস্ত্র তুলে দিত। কিন্তু পরিস্থিতির এখন বদল হয়েছে।’ তাঁর সংযোজন, ‘এখন উপত্যকার মানুষে নিজেদের ভারতের অংশ বলে মনে করেন। সেই সঙ্গে ভারতকে নিজেদের দেশ বলেও মানেন তাঁরা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জম্মুকাশ্মীরে পঞ্চায়েত, পুরনির্বাচন এবং বিধানসভা নির্বাচন হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে এই অঞ্চলে। শুধু তাই নয় সঠিক সময়ে জম্মুকাশ্মীরের রাজ্যের মর্যাদাও ফেরানো হবে। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট জম্মুকাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয়।

Post Views: 168

Continue Reading

Previous: দীপোৎসবের জন্য প্রস্তুত অযোধ্যা, দীপাবলিতে ২৬ লক্ষেরও বেশি প্রদীপে সাজছে রাম মন্দির
Next: পড়শি রাজ্যে দুর্ঘটনার কবলে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়! কেমন আছেন তাঁরা?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.