Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দীপোৎসবের জন্য প্রস্তুত অযোধ্যা, দীপাবলিতে ২৬ লক্ষেরও বেশি প্রদীপে সাজছে রাম মন্দির

দীপোৎসবের জন্য প্রস্তুত অযোধ্যা, দীপাবলিতে ২৬ লক্ষেরও বেশি প্রদীপে সাজছে রাম মন্দির

Online Desk অক্টোবর 19, 2025
Deep-1F.jpg

নিজস্ব সংবাদদাতা : সোমবার দীপাবলি, দীপাবলি মানেই আলোর উৎসব। অন্ধকার সরিয়ে আলোর উদযাপনে মেতে উঠেছে গোটা দেশ। দীপাবলির আগেই আলোয় সেজে উঠছে উত্তর প্রদেশের অযোধ্যার ‘ভগবান শ্রী রাম মন্দির’। গত কয়েক বছর ধরে উত্তর প্রদেশের অযোধ্যায় ‘দীপোৎসব’ পালন করা হচ্ছে। কিন্তু এই বছর এই উৎসবটি অযোধ্যায় এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে, প্রদীপ জ্বালানোর মাধ্যমে।

প্রতি বছেরর মতো এবছরেও সরযূ নদীর তীরে জ্বলবে লক্ষ লক্ষ প্রদীপ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠতে পারে অযোধ্যার। এই বছর ‘রাম কি পৌড়ি’ এবং ৫৬টি ঘাটে রেকর্ড ২৬ লক্ষেরও বেশি (২৬,১১,১০১টি) প্রদীপে আলোময় হয়ে উঠবে অযোধ্যা।

এই প্রদীপ এর সংখ্যা গত বছরের থেকেও বেশি। ১০,০০০-এরও বেশি মানুষ এই বিশাল কাজকর্মের সঙ্গে জড়িত। প্রদীপে সলতে এবং তেল ঢালার শেষ মুহুতের কাজ চলছে। রবিবার সন্ধ্যা থেকেই প্রদীপগুলি জ্বালানো হবে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ‘‘এই অসাধারণ দৃশ্যটি দেখলে শুধু চোখ জুড়াবে না, কোটি কোটি মানুষের মনকে ভক্তি ও শ্রদ্ধায় ভরিয়ে দেবে”। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্তৃপক্ষের নজর আছে অযোধ্যার দীপাবলিতে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রেকর্ড প্রচেষ্টার জন্য এই প্রক্রিয়া চালু করা হচ্ছে।

পুরো এলাকাটিকে ছোট ছোট জোনে ভাগ করা হয়েছে। প্রতি এলাকায় দুই জন করে প্রতিনিধি থাকবেন। তারা নজর রাখবে সমস্ত প্রদীপ সঠিকভাবে জ্বালানো হচ্ছে কিনা। যদি কোনও প্রদীপ জ্বালানো না হয়, তবে তা মোট সংখ্যা থেকে বাদ দেওয়া হবে। অংশগ্রহণকারীদের ট্র্যাক করার জন্য কিউআর কোড স্ক্যান করা হচ্ছে।

Post Views: 214

Continue Reading

Previous: অগ্নিকাণ্ডের জের সামলে আপাতত ঘুরে দাঁড়াল ঢাকার বিমানবন্দর, স্বাভাবিক হল বিমান চলাচল
Next: ‘জম্মুকাশ্মীরের মানুষ নিজেদের ভারতের অংশ বলে মনে করেন’, রাজ্যের মর্যাদা ফেরানোর আশ্বাস শাহের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.