Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কোটায় ফের আত্মঘাতী পড়ুয়া, উদ্ধার ঝুলন্ত দেহ

কোটায় ফের আত্মঘাতী পড়ুয়া, উদ্ধার ঝুলন্ত দেহ

Online Desk জুন 4, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: পড়ুয়ার আত্মহত্যার জন্য ফের সংবাদ শিরোনামে উঠে এলো রাজস্থানের কোটা। এই শহরের রাজীব গান্ধী নগরে নিজের ভাড়া ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা এক ১৭ বছর বয়সী কিশোরের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ওই পড়ুয়া আত্মহত্যা করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন ওই ছাত্র আত্মহত্যা করল তার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি। মৃত পরীক্ষার্থীর নাম আরিয়ান ওঝা, উত্তর প্রদেশের সন্ত কবির নগরের বাসিন্দা সে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কোটার একটি কোচিং সেন্টারে জেইই-এর জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। রাজীব গান্ধী নগরের একটি পিজি-তে থাকত আরিয়ান। বুধবার রাত প্রায় ১০.৪৫ মিনিট নাগাদ পিজি-তে থাকা অন্য ছাত্ররা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বৃহস্পতিবার পুলিশের ডেপুটি সুপার যোগেশ শর্মা সাংবাদিকদের জানান, কিশোরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। এই চরম সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ তা এখনও জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য এমবিএস হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর ময়নাতদন্ত করা হবে।

উল্লেখ্য, রাজস্থানের কোটায় নিট সহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা যায়। সেখানে কোচিং সেন্টারে ভর্তি হয়ে প্রস্তুতি নেয় তারা। কিন্তু অত্যধিক চাপের কারণে অতীতে বহু পড়ুয়া আত্মঘাতী হয়েছে। সেই স্মৃতি ফের একবার ফিরল বৃহস্পতিবার।

Post Views: 81

Continue Reading

Previous: তোলাবাজির মামলায় জেলমুক্তি হল না, অসিত মজুমদারের
Next: অন্তঃসত্ত্বা বান্ধবীকে নিয়ে ভয়াবহ দুর্ঘটনা; আমেরিকায় ফের অভিবাসন নীতি নিয়ে জোর চর্চা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.