Skip to content
জুন 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অন্তঃসত্ত্বা বান্ধবীকে নিয়ে ভয়াবহ দুর্ঘটনা; আমেরিকায় ফের অভিবাসন নীতি নিয়ে জোর চর্চা

অন্তঃসত্ত্বা বান্ধবীকে নিয়ে ভয়াবহ দুর্ঘটনা; আমেরিকায় ফের অভিবাসন নীতি নিয়ে জোর চর্চা

Online Desk জুন 4, 2026
accident.png

ওঙ্কার ডেস্ক: চলতি বছরের শুরুতে আমেরিকার ওহায়ও এলাকায় এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারায় বছর ১৭-র অন্তঃসত্ত্বা অ্যাশলি হোমস। অ্যাশলির পরিবারের তরফ থেকে দাবি করা হয় দুর্ঘটনার সময় তার সঙ্গে ৩৩ বছরের ভারতীয় তারসেম সিং ড্রাইভার আসনে ছিল। অ্যাশলির মা প্রকাশ্যে তানসেমকে দেশ থেকে আইনিভাবে বহিষ্কারের দাবি তোলে।
সূত্রের খবর অনুযায়ী, ফেবরুয়ারি মাসের ১৬ তারিখ নিজের গাড়ি নিয়ে ঘন্টায় প্রায় ১৬০ কিমি বেগে গাড়ি ছুটিয়ে যায় তারসেম সিং। পুলিশ একাধিক বার থামার নির্দেশ দিলে তা এড়িয়ে আরও সজোরে গাড়ি চালিয়ে চায় সে। পাশের আসনেই ছিল তার অন্তঃসত্ত্বা বান্ধবী অ্যাশলি। পুলিশের তাড়া খেয়ে সামনে থেকে আগত এক জিপকে ধাক্কা মারে তারসেমের রেঞ্জ রোভার। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারায় অ্যাশলি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে অ্যাশলি এবং তার গর্ভে থাকা বাচ্ছাকে বাঁচানো সম্ভব হয়নি। অপরদিক থেকে আসা জিপের চালক গুরতর আহত হয়।
এই ঘটনার প্রেক্ষিতে কাউন্টির গ্র্যান্ড জুরি তারসেম সিং-এর বিরুদ্ধে হত্যা, ট্র্যাফিক নিয়মভঙ্গ এবং পুলিশের নির্দেশ এড়িয়ে যাওয়ায় মামলা দায়ের করেছে। তারসেমের আইনজীবীরা দাবি তোলে পুলিশের তাড়া খেয়েই জোড়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। অ্যাশলির হত্যা নিছকই অনিচ্ছাকৃত বলে পেশ করা হয় জুরির কাছে।
দুর্ঘটনার পর অ্যাশলির পরিবারের তরফ থেকে তারসেমের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি তোলা হয়। এবং তাকে দেশ থেকে বহিষ্কার করার আর্জিও জানান অ্যাশলির মা। যদিও জুরির সামনে তারসেম তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বিকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করে। কাউন্টির গ্র্যান্ড জুরি তারসেমের বিরুদ্ধে ১০ লক্ষ মার্কিন ডলার জরিমানা আরোপ করেছে। এবং অভিযুক্তের বিরুদ্ধে ইমিগ্রেন্ট ডটেনার জারি করেছে। এর জেরে ঐ দেশে সাজা প্রাপ্তি পর তারসেমকে দেশ থেকে বহিষ্কার করতে পারে সেদেশের সরকার।

Post Views: 54

Continue Reading

Previous: কোটায় ফের আত্মঘাতী পড়ুয়া, উদ্ধার ঝুলন্ত দেহ
Next: ৫ জুন ৩ দিনের ভারত সফরে নেপালের বিদেশমন্ত্রী

সম্পর্কিত গল্প

gun.jpg

আদালতে চলছিল মামলা, স্ত্রীকে গুলি করে খুনের পর নিজের মাথায় গুলি যুবকের

Online Desk জুন 5, 2026
FotoJet.jpg

‘নতুন তৃণমূল’ নিয়ে সামজিক মাধ্যমে ঋতব্রত-কে খোঁচা কুণালের

Online Desk জুন 5, 2026
mamata-b-.jpg

মমতার ডাকা বৈঠকে হাজির ফিরহাদ-অভিষেক, নেই বিদ্রোহীরা

Online Desk জুন 5, 2026

You may have missed

gun.jpg

আদালতে চলছিল মামলা, স্ত্রীকে গুলি করে খুনের পর নিজের মাথায় গুলি যুবকের

Online Desk জুন 5, 2026
FotoJet.jpg

‘নতুন তৃণমূল’ নিয়ে সামজিক মাধ্যমে ঋতব্রত-কে খোঁচা কুণালের

Online Desk জুন 5, 2026
mamata-b-.jpg

মমতার ডাকা বৈঠকে হাজির ফিরহাদ-অভিষেক, নেই বিদ্রোহীরা

Online Desk জুন 5, 2026
202606053814886.jpg

সন্ত্রাসে পাকিস্তানের মদত বন্ধ না হলে স্থগিতই থাকবে সিন্ধু জলচুক্তি, ফের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

Online Desk জুন 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.