Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৫ জুন ৩ দিনের ভারত সফরে নেপালের বিদেশমন্ত্রী

৫ জুন ৩ দিনের ভারত সফরে নেপালের বিদেশমন্ত্রী

Online Desk জুন 4, 2026
sisir-khanal.jpg

ওঙ্কার ডেস্ক: বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে তিন দিনের জন্য ভারত সফরে আসছেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল। বৃহস্পতিবার ভারত সরকার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আগামী ৫ থেকে ৭ জুন তিনি ভারত সফর করবেন বলে জানানো হয়েছে।

রিপোর্ট অনুসাররে, শিশির খানাল নয়াদিল্লিতে এস জয়শঙ্করের সঙ্গে একটি বৈঠক করবেন। নেপাল সরকার জানিয়েছে, ‘বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, জ্বালানি এবং জনগণের মধ্যে সম্পর্কসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উভয় পক্ষ আলোচনা করবে।’ বিদেশ মন্ত্রক জানিয়েছে, উচ্চ-পর্যায়ের এই সফরটি নেপাল ও ভারতের মধ্যে দীর্ঘস্থায়ী এবং বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত করবে। মার্চ মাসে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সরকার ক্ষমতায় আসার পর এটিই হবে কোনও মন্ত্রীর প্রথম ভারত সফর। নেপালের নেতারা ঐতিহ্যগতভাবে নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের ভূখণ্ড নেপাল দখল করেছে বলে বিস্ফোরক দাবি করেছিলেন সে দেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সংসদে ভাষণ দেওয়ার সময় তাঁর এই দাবি ঘিরে ব্যাপক রাজনৈতিক শোরগোল তৈরি হয়। নেপালের সংসদে তাঁর প্রথম ভাষণে শাহ বলেন, ‘আপনারা হয়তো বিস্মিত হতে পারেন, কিন্তু আমিও সম্প্রতি—প্রধানমন্ত্রী হওয়ার পর জানতে পেরেছি, শুধু ভারত নয়, নেপালও অনেক জায়গায় ভারতীয় ভূখণ্ড দখল করেছে। উভয় দেশের উচিত প্রকৃত ঘটনা খতিয়ে দেখে এই সমস্যার সমাধান করা।’ নেপালের প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের পর কূটনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এই আবহে এবার ভারত সফরে আসছেন নেপালের বিদেশমন্ত্রী।

Post Views: 74

Continue Reading

Previous: অন্তঃসত্ত্বা বান্ধবীকে নিয়ে ভয়াবহ দুর্ঘটনা; আমেরিকায় ফের অভিবাসন নীতি নিয়ে জোর চর্চা
Next: ঘুষ দিতে না পারায় উত্তরপ্রদেশের নাবালিকার ভাঙ্গা পা ফের ভাঙ্গল সরকারী ডাক্তার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.