ওঙ্কার ডেস্কঃ সিজেপি-র মিছিলে অসুস্থ হয়ে পড়া হাসপাতালে চিকিৎসাধীন ককরোচদের দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। সেখানে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিতে দেখা গিয়েছে তাঁকে।
অন্যদিকে, সকালেই আহতদের দেখতে আরএমএল হাসপাতালে আসেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হাসপাতালে কেজরির সঙ্গে ছিলেন তাঁর দুই দলীয় সতীর্থ সৌরভ ভরদ্বাজ ও আতিশী। নাড্ডার পরে হাসপাতালে অসুস্থদের দেখতে আসেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও।
সূত্রের খবর, সিজেপির মিছিলে সংঘর্ষ প্রসঙ্গে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, “কাঁদুনে গ্যাস ব্যবহার করা হয়েছে। অনেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি। সেখানে অবিচার ও দমন-পীড়ন চলছে। আমরা দাবি জানিয়েছিলাম যে সরকার যেন এই বিষয়টি নিয়ে পদক্ষেপ করে। গণতন্ত্র ধ্বংসের চেষ্টা চলছে। কেন লাঠিচার্জ করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস সভাপতি।
উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রীর ইস্তফা-সহ একাধিক দাবিতে সোমবার সংসদ অভিযান করেন ‘ককরোচ’রা। দিল্লি পুলিশের তরফে অনুমতি না দেওয়া হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকালে সংসদ অভিযান শুরু হয়। ‘আরশোলা’দের এই অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী।