Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কলেজে মানসিক হেনস্থার অভিযোগ, আত্মঘাতী কেরলের ডেন্টাল পড়ুয়া

কলেজে মানসিক হেনস্থার অভিযোগ, আত্মঘাতী কেরলের ডেন্টাল পড়ুয়া

Online Desk এপ্রিল 12, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক হেনস্থার শিকার হয়ে এক ডেন্টাল পড়ুয়া আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি কেরলের কান্নুর ডেন্টাল কলেজের। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ছাত্র কান্নুর ডেন্টাল কলেজে প্রথম বর্ষে পড়ত। কলেজের বহুতল থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রথমে খবর ছড়ালেও, পরিবারের অভিযোগ, মানসিক হেনস্থার শিকার হয়ে ওই ছাত্র আত্মহত্যা করেছে। পুলিশ কলেজের শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। চাক্কারাক্কাল পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে নিহত ছাত্রের নাম নীতিন রাজ আরএল (২২)। সে তিরুবনন্তপুরমের পুথুকুলাঙ্গারার উঝামালাক্কালের বাসিন্দা ছিল। আঞ্জারাকান্ডির ওই ডেন্টাল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। তদন্তে জানা গিয়েছে, ১০ এপ্রিল বিকেলে বহুতল থেকে পড়ে যাওয়ার পর রাজকে দ্রুত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। শনিবার ডেন্টাল অ্যানাটমি বিভাগের প্রধান এমকে রাম ও সহযোগী অধ্যাপক কেটি সঙ্গীতা নাম্বিয়ারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পুলিশ জানিয়েছে, রাজ তার বন্ধুদের কাছে একটি অডিও বার্তা পাঠিয়েছিল। যেখানে সে শিক্ষকদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের হুমকি এবং পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার হুমকির অভিযোগ করেছিল। চাক্কারাক্কাল থানার আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, শীঘ্রই রাজের সহপাঠী, কলেজ কর্তৃপক্ষ এবং পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হবে।

Post Views: 110

Continue Reading

Previous: চার বছরের শিশুকে খুন করে গাড়ীর নিচে রেখে পালাল নিজের মামা; যোগীরাজ্যে আতঙ্ক
Next: নির্বাচনের পর গ্যাসের দাম বাড়িয়ে দিতে পারে মোদী সরকার, দাবি মমতার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.