Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নির্বাচনের পর গ্যাসের দাম বাড়িয়ে দিতে পারে মোদী সরকার, দাবি মমতার

নির্বাচনের পর গ্যাসের দাম বাড়িয়ে দিতে পারে মোদী সরকার, দাবি মমতার

Online Desk এপ্রিল 12, 2026
mamata-gas.jpg

ওঙ্কার ডেস্ক: হেঁশেলে কি আবার ছ্যাঁকা খাবে সাধারণ মানুষ? নির্বাচনের আগে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ঘিরে শুরু হয়েছে চর্চা। কারণ তৃণমূল সুপ্রিমো আশঙ্কা প্রকাশ করেছেন, বঙ্গে বিধানসভা নির্বাচন মিটলে গ্যাসের দাম বাড়িয়ে দেবে মোদী সরকার। রবিবার বাঁকুড়ার ওন্দার জনসভায় এই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনী প্রচারে রবিবার বাঁকুড়ায় সভা ছিল তৃণমূল নেত্রীর। ওই জেলার ওন্দায় জনসভায় ভাষণ দেন তৃণমূল সুপ্রিমো। সেখানে তিনি দাবি করেন, ‘ইলেকশন এর পর আবার সিলিন্ডারের দাম বাড়িয়ে দেবে।’ উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গ্যাসের সঙ্কট তৈরি হয়েছে বলে অভিযোগ। বহু মানুষ গ্যাস পাচ্ছিলেন নকা বলে অভিযোগ করেছিলেন। তবে বর্তমানে এই সমস্যা অনেকটা মিটেছে বলেছে দাবি সরকারি ভাবে। এর মাঝেই তৃণমূলনেত্রীর এমন মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথ ভাবে ইরানে হামলা চালানোর পরদিন অর্থাৎ ১ মার্চ কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয় ১৮৭৫ টাকা ৫০ পয়সা। আগের দামের থেকে ৩১ টাকা বাড়ে সিলিন্ডার পিছু। যদিও ওই সময় রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি। যুদ্ধের আবহে ঘরোয়া রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বাড়ে। ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয় ৯৩৯ টাকা।

অন্য দিকে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই) রান্নার গ্যাসের উপর থেকে কর তুলে দেওয়ার জন্য মোদী সরকারকে প্রস্তাব দিয়েছে। তা যদি কার্যকর হয় সরাসরি সিলিন্ডারের দাম প্রায় ৩১৭ টাকা কমে যেতে পারে।

Post Views: 100

Continue Reading

Previous: কলেজে মানসিক হেনস্থার অভিযোগ, আত্মঘাতী কেরলের ডেন্টাল পড়ুয়া
Next: ‘আমেরিকা শান্তিচুক্তি চায়নি’, ইসলাবাদের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য মার্কিন মুলুককে দোষারোপ তেহরানের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.