Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কুলগামে ২ পরিযায়ী শ্রমিককে খুনের নেপথ্যে লস্কর জঙ্গি?

কুলগামে ২ পরিযায়ী শ্রমিককে খুনের নেপথ্যে লস্কর জঙ্গি?

Online Desk আগস্ট 1, 2026
terror.jpg

ওঙ্কার ডেস্ক: পরিকল্পনা করে দুই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে জম্মুকাশ্মীরের কুলগামে। সন্ত্রাসী এই হামলার নেপথ্যে লস্কর ই তৈবার জঙ্গি রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। তদন্তকারীদের মতে, লস্কর-ই-তৈবার কমান্ডার লতিফ ভাট এবং তার এক সহযোগী এই জোড়া হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। পুলিশ সূত্রে খবর, লতিফ ভাটের সহযোগী ওয়ারিস শাহ এই হামলার জন্য প্রয়োজনীয় সহায়তা এবং রেকি করার কাজ করেছিল।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় জম্মুকাশ্মীরের কুলগামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন দুই পরিযায়ী শ্রমিক। আদতে ছত্তিসগঢ়ের বাসিন্দা দীপক ঘটনাস্থলেই মারা যান। ভূপেন্দ্র নামের আরেক জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। গত ১০ দিনের মধ্যে সন্ত্রাসীদের চালানো এটি দ্বিতীয় সুনির্দিষ্ট হামলা। গত সপ্তাহে অনন্তনাগে এক পুলিশকর্মীকে একইভাবে লক্ষ্য করে হত্যা করা হয়েছিল। তার পরই কাশ্মীরজুড়ে পুলিশ বড় ধরনের অভিযান শুরু করে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, উভয় হামলায় একে-৪৭ রাইফেলের পরিবর্তে ছোট ক্যালিবারের অস্ত্র—সম্ভবত পিস্তল—ব্যবহার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ছক থেকে গোয়েন্দাদের অনুমান, হামলাকারীরা ‘হাইব্রিড সন্ত্রাসী’। যারা কিনা হামলা চালিয়ে সাধারণ মানুষের ভিড়ে মিশে যায় বা আত্মগোপন করে। লস্কর-ই-তৈবার শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এর কাজের সঙ্গে এই হামলার মিল রয়েছে বলে মত গোয়েন্দাদের।

এক আধিকারিক বলেন, ‘টিআরএফ পিস্তল দিয়ে দ্রুত হামলা চালিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়। এই কাজে তারা দক্ষ। বড় ধরণের কোনও অস্ত্র তাদের কাছে থাকে না। বড় কোনও চিহ্নও রাখে না এরা।’ মূলত আতঙ্ক ছড়ানো, স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করতে এই হামলা চালানো হয়। কে এই লতিফ ভাট? তদন্তকারীরা জানিয়েছেন, লতিফ ভাট লস্করের এক জন কমান্ডার। যিনি শোপিয়ানে এনকাউন্টারের পর আলোচনায় আসে এই জঙ্গি। লস্করের শীর্ষ কমান্ডার জাকির গনাইয়ের সঙ্গে লতিফও আটকে পড়েছিল। পাঁচ দিন ধরে চলা সেই এনকাউন্টারে নিরাপত্তা বাহিনী জাকিরকে নিকেশ করতে সক্ষম হয়। তবে কোনও রকমে পালিয়ে যায় লতিফ।

Post Views: 16

Continue Reading

Previous: ‘শুধু রিলে ক্ষমা করবেন, নাকি মামলাগুলোও তুলবেন?’ প্রধানমন্ত্রীর ক্ষমা ভিডিওর পর প্রশ্ন অভিজিতের
Next: ফের দাম কমল বাণিজ্যিক গ্যাসের; আপাতত অপরিবর্তিত থাকছে গৃহস্থলী গ্যাসের দাম

সম্পর্কিত গল্প

mojtaba-khamenei.jpg

ওয়াশিংটনের জ্বালানি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে, ট্রাম্পের ‘কঠোর হামলা’ বার্তার পর ইরানের পাল্টা হুঁশিয়ারি!

Online Desk আগস্ট 1, 2026
20263107067G.jpg

ভুটানের জন্য ৪,০০০ কোটি টাকার ঋণচুক্তি, ১২টি নতুন উন্নয়ন প্রকল্পে সই ভারতের

Online Desk আগস্ট 1, 2026
commercial-LPG.png

ফের দাম কমল বাণিজ্যিক গ্যাসের; আপাতত অপরিবর্তিত থাকছে গৃহস্থলী গ্যাসের দাম

Online Desk আগস্ট 1, 2026

You may have missed

mojtaba-khamenei.jpg

ওয়াশিংটনের জ্বালানি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে, ট্রাম্পের ‘কঠোর হামলা’ বার্তার পর ইরানের পাল্টা হুঁশিয়ারি!

Online Desk আগস্ট 1, 2026
20263107067G.jpg

ভুটানের জন্য ৪,০০০ কোটি টাকার ঋণচুক্তি, ১২টি নতুন উন্নয়ন প্রকল্পে সই ভারতের

Online Desk আগস্ট 1, 2026
commercial-LPG.png

ফের দাম কমল বাণিজ্যিক গ্যাসের; আপাতত অপরিবর্তিত থাকছে গৃহস্থলী গ্যাসের দাম

Online Desk আগস্ট 1, 2026
terror.jpg

কুলগামে ২ পরিযায়ী শ্রমিককে খুনের নেপথ্যে লস্কর জঙ্গি?

Online Desk আগস্ট 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.