Skip to content
জুলাই 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চার তলা বাড়ি, মৃত্যু ৯ জনের, ধ্বংসস্তূপের নীচে আটকে অনেকে

মহারাষ্ট্রে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চার তলা বাড়ি, মৃত্যু ৯ জনের, ধ্বংসস্তূপের নীচে আটকে অনেকে

Online Desk জুলাই 31, 2026
building-collapse-maharashtra.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। বৃহস্পতিবার রাতে নির্মীয়মাণ চার তলা একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফ টিমকেও।

রিপোর্ট অনুসারে, নির্মাণকাজ চলার সময় বাড়িটির বড় অংশ আচমকা ভেঙে পড়ে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাড়িটির দুর্বল কাঠামোর কারণে আগেই এটি খালি করে দেওয়া হয়েছিল। তবে ভেঙে পড়ার সময় কয়েকজন শ্রমিক ভেতরে আটকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফ টিম যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে। ধ্বংসস্তূপ থেকে এক মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যারা এখনও আটকে রয়েছেন তাদের খুঁজে বের করতে চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিক ভাবে তিন জনের মৃত্যুর কথা বলা হলেও, সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত নয় জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি ‘কোহিনূর অ্যাপার্টমেন্ট’ নামে পরিচিত ছিল। পুরসভার তরফে আগেই বাড়িটিকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছিল। স্থানীয় মেয়র নারায়ণ চৌধরী সংবাদ মাধ্যমকে বলেন, ‘ভিওয়ান্ডিতে এমন অনেক বাড়ি রয়েছে যেগুলোকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। আমরা আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছি ঠিকই, তবে যারা এমন বাড়িতে বসবাস করছেন, তাদের প্রতি আমার পরামর্শ—তারা যেন দ্রুততার সঙ্গে বাড়িগুলি খালি করে দেন।’

Post Views: 7

Continue Reading

Previous: মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জেরে দেশের সংকট কাটাতে উচ্চ পর্যায়ে বৈঠক কেন্দ্রের
Next: বর্ধমানে গ্রেফতার জইশ জঙ্গি, বড় সাফল্য এসটিএফ-এর

সম্পর্কিত গল্প

xi-jinping.jpg

গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফরে শি জিনপিং, যোগ দেবেন ব্রিকস সম্মেলনে

Online Desk জুলাই 31, 2026
mamta-tensed.png

২১ জুলাই সভা ঘিরে ফের বিপাকে মমতা; কালীঘাট তৃণমূলকে সতর্কবার্তা কলকাতা হাইকর্টের

Online Desk জুলাই 31, 2026
shehzad.jpg

ছাড়লেন বিজেপি, আমৃত্যু মোদীকে অনুসরণের কথা ঘোষণা শেহজাদ পুনাওয়ালার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

xi-jinping.jpg

গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফরে শি জিনপিং, যোগ দেবেন ব্রিকস সম্মেলনে

Online Desk জুলাই 31, 2026
mamta-tensed.png

২১ জুলাই সভা ঘিরে ফের বিপাকে মমতা; কালীঘাট তৃণমূলকে সতর্কবার্তা কলকাতা হাইকর্টের

Online Desk জুলাই 31, 2026
shehzad.jpg

ছাড়লেন বিজেপি, আমৃত্যু মোদীকে অনুসরণের কথা ঘোষণা শেহজাদ পুনাওয়ালার

Online Desk জুলাই 31, 2026
er.png

উত্তরে ফের দুর্যোগের ভ্রূকুটি, দক্ষিণেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.