Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ‘ইন্ডিয়া’ ব্লকের নেতৃত্ব দেওয়া; বিতর্কিত মন্তব্য মণিশিঙ্কর আইয়ারের

মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ‘ইন্ডিয়া’ ব্লকের নেতৃত্ব দেওয়া; বিতর্কিত মন্তব্য মণিশিঙ্কর আইয়ারের

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
manishankar.png

ওঙ্কার ডেস্ক: অতীতে অনেকবার বিতর্কিত রাজনৈতিক মন্তব্য করার কারণে শিরোনামে এসেছেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল সম্পর্কিত বক্তব্যের কারণে রাহুল গান্ধী তাঁকে দল থেকে সাসপেন্ড অবধি করেছিলেন। সেই মণিশঙ্কর ফের ‘ইন্ডিয়া’ জোট নিয়ে মন্তব্য করেছেন। মণিশঙ্করের দাবী রাহুল গান্ধির উচিত জোটের নেতৃত্ব পদ অনান্য যোগ্য রাজনৈতিক নেতাদের জন্য ছেড়ে দেওয়া। তাঁর মতে ‘ইন্ডিয়া’ জোটকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিনি অখিলেশ যাদব, তেজস্বীর নামও উল্লেখ করেন।
আইয়ারের দাবি, বিরোধী ঐক্য টিকিয়ে রাখতে এবং বিজেপির বিরুদ্ধে শক্ত লড়াই গড়ে তুলতে আঞ্চলিক দলগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই তিনি মত দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী জোটের শীর্ষে থাকলে তা রাজনৈতিকভাবে কার্যকর হতে পারে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দক্ষিণ ও উত্তর ভারতের কয়েকজন প্রভাবশালী আঞ্চলিক নেতাও এই নেতৃত্বের দায়িত্ব নিতে সক্ষম।
তাঁর এই মন্তব্যের পর কংগ্রেসের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলে সূত্রের খবর। দলের একাংশ জানিয়েছে, আইয়ারের বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত, দলের আনুষ্ঠানিক অবস্থান নয়। জোটের অন্যতম মুখ রাহুল গান্ধীকে ঘিরে এমন মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরঙ্গ সৃষ্টি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী জোটের ভবিষ্যৎ কৌশল ও নেতৃত্ব নিয়ে যে অভ্যন্তরীণ আলোচনা চলছে, আইয়ারের বক্তব্য সেই বিতর্ককেই প্রকাশ্যে এনে দিয়েছে। এই পরিস্থিতিতে আইয়ারের মন্তব্য কেবল কংগ্রেস নয়, গোটা বিরোধী জোটের অভ্যন্তরীণ সমীকরণে প্রভাব ফেলতে পারে তা নিশ্চিত।

Post Views: 136

Continue Reading

Previous: বসন্তেই তাপমাত্রার পারদ ছুঁতে চলেছে ৩৫ ডিগ্রির ঘর, তারউপর আবার বছরে প্রথম বৃষ্টির আগমনবার্তা…
Next: প্রয়াত বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চের একদা ‘চাণক্য’ মুকুল রায়

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.