Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বসন্তেই তাপমাত্রার পারদ ছুঁতে চলেছে ৩৫ ডিগ্রির ঘর, তারউপর আবার বছরে প্রথম বৃষ্টির আগমনবার্তা…

বসন্তেই তাপমাত্রার পারদ ছুঁতে চলেছে ৩৫ ডিগ্রির ঘর, তারউপর আবার বছরে প্রথম বৃষ্টির আগমনবার্তা…

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
HGFX.png

ওঙ্কার বাংলা: রাজ্য জুড়ে শীত যে বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে তা বলার আর অপেক্ষা রাখে না। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে গরমের দাপট। ফেব্রুয়ারির শেষে গরম যদি তার এমন রূপ দেখায়, তবে বৈশাখ – জ্যৈষ্ঠতে কতটা গলদঘর্ম হতে হবে রাজ্যবাসীকে তা কিছুটা হলেও অনুমান করা যায়।
একেই গরম, তার উপর আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে হওয়া অফিসের মতে, বৃষ্টি হলেও রাজ্যে শীত ফেরার কোনো সম্ভাবনাই নেই আর।
সোমবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। উত্তরের পার্বত্য জেলা যেমন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
একদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি হারিয়ে পরিণত হওয়া ঘূর্ণাবর্ত অপরদিকে অসমের উপরে তৈরি হাওয়া ঘূর্ণাবর্তই দায়ী এই বৃষ্টিপাতের জন্য।
রবিবার উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
তবে আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী, ফেব্রুয়ারি শেষ হওয়ার সপ্তাহ খানেক আগে থেকে যে ভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ছে, তাতে আগামী দিনে তীব্র গরম পড়তে চলেছে। দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছিও পৌঁছে যেতে পারে।
তবে আর কি, বলাই যেতে পারে, ঋতুচক্র থেকে বিদায় নিচ্ছে বসন্ত, ডিরেক্ট এন্ট্রি নিচ্ছে ‘ গ্রীষ্ম ‘ ।

Post Views: 201

Continue Reading

Previous: ১৬টি সিম, ৮টি ফোন, চক্রান্তের বেড়াজাল ! পাক-মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের পর্দাফাঁস
Next: মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ‘ইন্ডিয়া’ ব্লকের নেতৃত্ব দেওয়া; বিতর্কিত মন্তব্য মণিশিঙ্কর আইয়ারের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.