Skip to content
মে 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ভারত এখন মাওবাদীমুক্ত’, বস্তারে দাঁড়িয়ে ঘোষণা শাহের

‘ভারত এখন মাওবাদীমুক্ত’, বস্তারে দাঁড়িয়ে ঘোষণা শাহের

Online Desk মে 19, 2026
amit-shah-1280.jpg

ওঙ্কার ডেস্ক: একদা যে বস্তার ছিল মাওবাদী ও অতিবামপন্থীদের আঁতুড়ঘর সেই বস্তারে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করলেন ‘দেশ এখন মাওবাদী মুক্ত’। কয়েক বছর আগে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল মোদী সরকারের তরফে। ভারত থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করতে চূড়ান্ত দিনক্ষণও ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের ৩১ মার্চকে সেই সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

সোমবার বস্তারের নেতানারে এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা এখন গর্বের সঙ্গে বলতে পারেন, ভারত মাওবাদীমুক্ত।’ উন্নয়নের বার্তা দিয়ে তিনি আরও বলেন, ‘নিরাপত্তার পাশাপাশি এখন সেবা ও উন্নয়নের সময়। যেখানে একটা সময় পা রাখার সাহস পেত না মানুষ, সরকারি প্রকল্প ও পরিষেবাগুলি এখন সেই সব এলাকায় সহজে পৌঁছে যাচ্ছে।’ মাওবাদীদের বিরুদ্ধে কাজ জারি রাখতে যে ক্যাম্পগুলি ব্যবহার করা হতো, তেমনই এক ক্যাম্পকে জনসেবা কেন্দ্রে পরিণত করা হয়েছে। সেই কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহ। তিনি জানান, এটাই আগামিদিনে বস্তারের মডেল। প্রথম পর্যায়ে প্রায় ২০০টি ক্যাম্পের মধ্যে ৭০টিকে জনসেবা কেন্দ্রে পরিণত করা হয়েছে। এই কেন্দ্রগুলির মাধ্যমে স্থানীয় মানুষ বিভিন্ন সরকারি প্রকল্প, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা পাবেন একটি জায়গা থেকে পাবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখকরেন, ২০২৪ সালের ২১ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করার। সরকারের এই ঘোষণার পর একাধিক মাওবাদী নেতা আত্মসমর্পণ করেছেন। সেই সঙ্গে অতিবামপন্থী এই সংগঠনের বিরুদ্ধে অভিযানও অব্যাহত রেখেছিল সশস্ত্র বাহিনী। আত্মসমর্পণকারী মাওবাদীদের জন্য সরকার পুনর্বাসনেরও বন্দোবস্ত করেছিল।

Post Views: 6

Continue Reading

Previous: বিশ্বকাপের প্রথম ম্যাচেই অনিশ্চিত ইয়ামাল!
Next: ১২ ঘন্টার ধর্মঘট ডেকে প্রতিবাদে দেশের ওষুধ বিক্রেতারা; জরুরি ওষুধ পাবেন কোথায়? জেনে নিন

সম্পর্কিত গল্প

rape-accused.jpg

জেল থেকে মুক্তির পর ধর্ষণে অভিযুক্তকে মালা পরিয়ে নায়কের সম্মান যোগীরাজ্যে!

Online Desk মে 19, 2026
Untitled.png

ফের বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা, সামলাতে নাজেহাল গোটা দেশ!

Online Desk মে 19, 2026
cabinet-f.jpg

রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারণে কেন ‘ধীরে চলো’ নীতি বিজেপির?

Online Desk মে 19, 2026

You may have missed

rape-accused.jpg

জেল থেকে মুক্তির পর ধর্ষণে অভিযুক্তকে মালা পরিয়ে নায়কের সম্মান যোগীরাজ্যে!

Online Desk মে 19, 2026
Untitled.png

ফের বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা, সামলাতে নাজেহাল গোটা দেশ!

Online Desk মে 19, 2026
cabinet-f.jpg

রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারণে কেন ‘ধীরে চলো’ নীতি বিজেপির?

Online Desk মে 19, 2026
acid-attack.jpg

‘পরপর দুই বার মেয়ে, কেন ছেলে হচ্ছে না?’ স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দিলেন স্বামী

Online Desk মে 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.