Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিসগঢ়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২ মাওবাদী

ছত্তিসগঢ়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২ মাওবাদী

Online Desk ফেব্রুয়ারি 26, 2026
mao1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই মাওবাদীর। বৃহস্পতিবার সকালে ছত্তিসগঢ়ের বিজাপুর জেলার ইন্দ্রাবতী নদীর কাছে এই সংঘর্ষ হয়। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এদিন যৌথ বাহিনী মাওবাদবিরোধী অভিযান শুরু করে। অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলি বিনিময় হয়।

বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সংঘর্ষের পর এলাকায় তল্লাশি চালিয়ে দুই উর্দিধারী মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে একটি এসএলআর রাইফেল, একটি ইনসাস রাইফেল এবং একটি ১২ বোরের রাইফেল-সহ বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে। বস্তার রেঞ্জের পুলিশের ইনস্পেক্টর জেনারেল সুন্দররাজ পি জানিয়েছেন, এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে। বিস্তারিত তথ্য আলাদা ভাবে প্রকাশ করা হবে। উল্লেখ্য, এর আগে, গত ৩ জানুয়ারি নিরাপত্তা বাহিনী বস্তার অঞ্চলে দুটি পৃথক সংঘর্ষে ১৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছিল। যার মধ্যে বিজাপুর জেলাও ছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, গত বছর ছত্তিসগঢ়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৮৫ জন মাওবাদী নিহত হয়েছেন। প্রসঙ্গত, দেশ থেকে বাম চরমপন্থা নির্মূল করার জন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে মোদী সরকার। মাওবাদী অধ্যুষিত এলাকায় বিদ্রোহ দমন করতে অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী।

Post Views: 37

Continue Reading

Previous: সুপার এইটের প্রথম ম্যাচে পরাজয়ের পর টিমে বেশ কিছু বদল আনতে পারে ভারত
Next: বড় পর্দায় হিট সব অভিনেতা-অভিনেত্রী, কিন্তু ‘অভিমান’এর কারণ কি?

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.