Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বড় পর্দায় হিট সব অভিনেতা-অভিনেত্রী, কিন্তু ‘অভিমান’এর কারণ কি?

বড় পর্দায় হিট সব অভিনেতা-অভিনেত্রী, কিন্তু ‘অভিমান’এর কারণ কি?

Online Desk ফেব্রুয়ারি 26, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বড় পর্দায় এবার বড় মুখ। একদিকে যেমন পরিচালকের দিকে নজর তো অন্যদিকে ছবির কাস্টে ব্যাপক চমক। পাশাপাশি প্রযোজনায় যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস প্রোডাকশন। এবার আসা যাক মূল গল্পে, ফিরছে ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সেই পরিচালক-অভিনেত্রী জুটি। ‘গৃহপ্রবেশ’ ছবির তুমুল সাফল্যের পর আরও একবার হাত মিলিয়ে বড় পর্দায় ধরা দেবেন তাঁরা।
‘অভিমান’ আসন্ন ছবির নাম। ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় এবার আসছে ‘অভিমান’। মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা থাকবেন কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায় ও আরও অনেকেই। এদিন ছবির কলাকুশলীদের সাদা পোশাকে মহরতের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। এদিন অভিমান ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়। এসেছিলেন সৃজিত মুখোপাধ্যায়ও।
ছবির শুভ মহরত হতেই প্রকাশ্যে এসেছে ‘অভিমান’ ছবির মোশন পোস্টার। সেখানে দেখা যাচ্ছে একটি ফাঁকা প্রেক্ষাগৃহে গিটার, গোলাপ এবং টুপি রাখা। সঙ্গে ক্যাপশনে লেখা, ‘আমার, তোমার, আপনার অভিমান’। অনুমান করা হচ্ছে চলতি বছরেই মুক্তি পেতে পারে এই ছবি। স্বাভাবিকভাবেই দর্শক মনে চড়ছে উত্তেজনার পারদ। এক ফ্রেমে তাও বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে হিট অভিনেতা-অভিনেত্রীদের। বর্তমানে অপেক্ষা ছবি মুক্তির।

Post Views: 122

Continue Reading

Previous: ছত্তিসগঢ়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২ মাওবাদী
Next: এ সপ্তাহে সেরা পাঁচে বিশেষ চমক, সেরা ১০’এ টিকে রইল কোন কোন ধারাবাহিক?

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.