Skip to content
আগস্ট 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফেসবুকে মোদীর পোস্ট সরিয়ে ফেলার ঘটনায় মেটার নীতি নির্ধারককে তলব কেন্দ্রের

ফেসবুকে মোদীর পোস্ট সরিয়ে ফেলার ঘটনায় মেটার নীতি নির্ধারককে তলব কেন্দ্রের

Online Desk আগস্ট 4, 2026
modi.jpeg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট করা ভিডিও সাময়িক ভাবে সরিয়ে ফেলেছিল মেটা কর্তৃপক্ষ। যা নিয়ে দেশজুড়ে শুরু হয় চর্চা। এই আবহে মেটার পাবলিক পলিসি প্রধান জোয়েল কাপলানকে তলব করল কেন্দ্রীয় সরকার। আগামী ৫ আগস্ট একটি বৈঠকের জন্য তাঁকে ডাকা হয়েছে। পাশাপাশি ইনস্টাগ্রামের একজন কর্তাকেও তলব করা হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার মেটার অ্যালগরিদম কীভাবে কাজ করে এবং কেন নির্দিষ্ট কিছু কনটেন্ট তাদের প্ল্যাটফর্মে বেশি দেখা যায় তা বুঝতে চায়।

রিপোর্ট অনুসারে, সরকারের তরফে একাধিক অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন আধিকারিকরা। সরকারের সমালোচনামূলক পোস্ট-সহ কিছু নির্দিষ্ট পোস্ট অস্বাভাবিক মাত্রায় প্রচার পায় বলে অভিযোগ। আধিকারিকরা জানিয়েছেন, সংস্থাটি যে ‘কারিগরি ত্রুটি’র কথা উল্লেখ করেছে, সে বিষয়ে সরকার মেটার কাছ থেকে লিখিত ব্যাখ্যা চায়। পাশাপাশি, সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম থেকে প্রধানমন্ত্রীর পোস্ট সরিয়ে ফেলার ঘটনায় তারা লিখিত ভাবে ক্ষমা চাওয়ারও দাবি করতে পারে সরকার। মেটার অ্যালগরিদম কীভাবে কাজ করে, তা রাজনৈতিক কনটেন্টের দৃশ্যমানতাকে প্রভাবিত করছে কি না, তা জানতে আগ্রহী সরকার। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মগুলোতে সরকারবিরোধী কিছু পোস্ট অস্বাভাবিক মাত্রায় প্রচার পেয়েছে বলেও অভিযোগ উঠেছে। আইটি সচিব এস কৃষ্ণন নিশ্চিত করেছেন, ৫ ও ৬ আগস্ট মেটার কর্তারা সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে নিয়মকানুন মেনে চলা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, প্রশ্ন ফাঁস ইস্যুতে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণদের উদ্দেশে ভিডিও বার্তা পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে। ফেসবুক থেকে সেই ভিডিওটি সরিয়ে দেওয়ার পর সংসদীয় প্যানেলের বৈঠকে মেটা প্রতিনিধি দলকে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়। এবার নীতি নির্ধারককে তলব করল কেন্দ্রীয় সরকার।

Post Views: 38

Continue Reading

Previous: শ্রাবণ মাসে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা
Next: পানিঘাটা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে পরিবহন মন্ত্রী অর্জুন সিং, স্বাস্থ্য পরিষেবা নিয়ে রোগী ও কর্মীদের সঙ্গে কথা

সম্পর্কিত গল্প

rachana-banerjee.jpg

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026

You may have missed

rachana-banerjee.jpg

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026
Capture.JPG

বালিঘাইতে রাস্তা সম্প্রসারণ ঘিরে তীব্র বিতর্ক, মাফজোক শুরু হতেই বিক্ষোভ — আগে বাজারের বেআইনি দখল উচ্ছেদের দাবিতে সরব গ্রামবাসীরা!

Online Desk আগস্ট 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.