Skip to content
আগস্ট 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শ্রাবণ মাসে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা

শ্রাবণ মাসে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা

Online Desk আগস্ট 4, 2026
Capture.JPG

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান:- শ্রাবণ মাসে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। তারকেশ্বর থেকে পুণ্য সঞ্চয় করে পরিবারের সাথে বাসে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এক পুণ্যার্থী মহিলা। কিন্তু বাড়ি আর ফেরা হলো না তাঁর। পথিমধ্যেই বাসের ভেতর অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হলো ওই মহিলার। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত ভেড়িলি পুল এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃত পুণ্যার্থী মহিলার নাম পার্বতী দেবী তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। শ্রাবণী মেলা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গেই তিনি তারকেশ্বরে শ্রাবণী মেলায় শিবের মাথায় জল ঢালতে এসেছিলেন। ভক্তিসহকারে পুজো ও জল ঢালা শেষে বাসে চেপে অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা।
বাসটি যখন জামালপুরের ভেড়িলি পুল এলাকা অতিক্রম করছিল, ঠিক সেই সময় হঠাৎই বাসের মধ্যেই তীব্র অসুস্থ বোধ করতে শুরু করেন ওই মহিলা। কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি বাসটি থামিয়ে তাঁকে স্থানীয় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান সহযাত্রী ও পরিজনরা। তবে হাসপাতালে নিয়ে যাওয়া সত্ত্বেও শেষরক্ষা হয়নি। সেখানকার কর্মরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গরম, ভিড় বা শারীরিক কোনো জটিলতার জেরে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই মৃতের পরিবার ও অন্য পুণ্যার্থীদের মধ্যে চরম শোকের ছায় নেমে এসেছে।

Post Views: 30

Continue Reading

Previous: গ্রেটার নয়ডার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু ২ দমকলকর্মীর, জখম ৩
Next: ফেসবুকে মোদীর পোস্ট সরিয়ে ফেলার ঘটনায় মেটার নীতি নির্ধারককে তলব কেন্দ্রের

সম্পর্কিত গল্প

rachana-banerjee.jpg

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026

You may have missed

rachana-banerjee.jpg

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026
Capture.JPG

বালিঘাইতে রাস্তা সম্প্রসারণ ঘিরে তীব্র বিতর্ক, মাফজোক শুরু হতেই বিক্ষোভ — আগে বাজারের বেআইনি দখল উচ্ছেদের দাবিতে সরব গ্রামবাসীরা!

Online Desk আগস্ট 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.