Skip to content
আগস্ট 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জেন জি বিক্ষোভে উত্তাল হয়েছে দেশ, তরুণ মন বুঝতে নতুন প্রজন্মের সঙ্গে মত বিনিময় করতে চান ভাগবত

জেন জি বিক্ষোভে উত্তাল হয়েছে দেশ, তরুণ মন বুঝতে নতুন প্রজন্মের সঙ্গে মত বিনিময় করতে চান ভাগবত

Online Desk আগস্ট 3, 2026
bhagawat.jpg

ওঙ্কার ডেস্ক: নিট ইউজি পরীক্ষার প্রশ্নফাঁসের পর জেন জিদের বিক্ষোভে উত্তাল হয়েছে গোটা দেশ। কার্যত বাধ্য হয়ে নতুন প্রজন্মের কাছে নতি স্বীকার করতে হয়েছে মোদী সরকারকে। পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই আবহে জেনজি ও জেন আলফাদের সঙ্গে মত বিনিময় করতে চান বিজেপির মেন্টর সংগঠন আরএসএস প্রধান মোহন ভাগবত। আগামী ৬ আগস্ট মুম্বইতে এই মতবিনিময় সভা হবে বলে রিপোর্টে দাবি।

মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে ‘জেন জি’ এবং ‘জেন আলফা’ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে ওই মতবিনিময় সভায় অংশ নেবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান। অনুষ্ঠানটি হতে চলেছে ‘ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস’ -এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। এই অনুষ্ঠানে ভারতের ১০০ এরও বেশি শহর থেকে ২,০০০-এরও বেশি পড়ুয়া অংশ নেবে। বিষয়টি নিয়ে ‘ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস’-এর প্রতিষ্ঠাতা ঋষভ শাহ বলেন, ‘নেতৃত্ব মানে কেবল পরবর্তী প্রজন্মকে পথ দেখানো নয়, বরং তাদের কথাও শোনা। ভারতের যাত্রাপথের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমাদের এই ধরনের আলোচনার প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি। এই সময়ে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এই সমাবেশে ভাষণ দিতে রাজি হওয়ার জন্য আমি মোহন ভাগবতজির কাছে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, ২০১১ সালে ঋষভ শাহ ‘ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস’ প্রতিষ্ঠা করেন। এই মঞ্চ ভারত-এর ধারণা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়ে দুনিয়াকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। গত ১৫ বছর ধরে এই সংস্থাটি ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। এর অনেক অংশগ্রহণকারী ও আয়োজক পরবর্তীতে নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক, লেখক, আইনজীবী, অভিনেতা এবং ব্যবসায়ী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

Post Views: 33

Continue Reading

Previous: কেন্দ্রীয় লক-আপের কঠোর হচ্ছে নজরদারি, অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসাতে চলেছে কলকাতা পুলিশ
Next: বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এ বার জোড়াফুল শিবির ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু

সম্পর্কিত গল্প

pk-d.jpg

বাঁকিপুর উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী পিকে, প্রথম জয়ের মুখ দেখল জন সুরজ পার্টি

Online Desk আগস্ট 3, 2026
oil-barrel.png

ট্রাম্পের যুদ্ধ হামলা স্থগিতের ঘোষনার পর বিশ্ববাজারে বড় পরিবর্তন; দাম কমল অপরিশোধিত তেলের

Online Desk আগস্ট 3, 2026
mamta-tensed.png

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় নিষ্পত্তি হল না কালীঘাট তৃণমূলের; ১১ তারিখ শুনানির দিন জানাল শীর্ষ আদালত

Online Desk আগস্ট 3, 2026

You may have missed

KL-2.jpg

লিগে বিএসসসের কাছে জয়ের রথ থামলো ইস্টবেঙ্গলের

Online Desk আগস্ট 3, 2026
pk-d.jpg

বাঁকিপুর উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী পিকে, প্রথম জয়ের মুখ দেখল জন সুরজ পার্টি

Online Desk আগস্ট 3, 2026
oil-barrel.png

ট্রাম্পের যুদ্ধ হামলা স্থগিতের ঘোষনার পর বিশ্ববাজারে বড় পরিবর্তন; দাম কমল অপরিশোধিত তেলের

Online Desk আগস্ট 3, 2026
mamta-tensed.png

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় নিষ্পত্তি হল না কালীঘাট তৃণমূলের; ১১ তারিখ শুনানির দিন জানাল শীর্ষ আদালত

Online Desk আগস্ট 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.