Skip to content
আগস্ট 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এ বার জোড়াফুল শিবির ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু

বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এ বার জোড়াফুল শিবির ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু

Online Desk আগস্ট 3, 2026
chandra-bose.jpg

ওঙ্কার ডেস্ক: ব্যক্তিগত কারণ দেখিয়ে তৃণমূল কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু। এই পদত্যাগের মাধ্যমে চন্দ্র কুমার বসুর রাজনৈতিক যাত্রায় আরও একটি বড় ধরণের পরিবর্তন ঘটল। এর আগে তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন জোড়াফুল শিবিরে যোগ দিয়েছিলেন।

বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যা দিয়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। সোমবার পদত্যাগের কথা ঘোষণা করে তিনি জানান, ব্যক্তিগত কারণেই তাঁর এই সিদ্ধান্ত। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। চিঠিতেতিনি লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে আমি অবিলম্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।’ নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য ও বিজেপির প্রাক্তন নেতা চন্দ্র কুমার বসু বাংলার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। চলতি বছরের ১২ এপ্রিল তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি। অতীতে, ভবানীপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। ২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সহ-সভাপতিও ছিলেন চন্দ্র বসু।

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ কীর্তি আজাদের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন নেতাজি পরিবারের এই সদস্য। তার আগে ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন চন্দ্র বসু। ২০১৯ সালে দক্ষিণ কলকাতা লোকসভা আসনে ভোটে লড়লেও তিনি জয়ের মুখ দেখেননি। তৃণমূলে যোগ দিয়ে চন্দ্র বসু জানিয়েছিলেন, তাঁর বিজেপিতে যোগদান ভুল ছিল।

Post Views: 27

Continue Reading

Previous: জেন জি বিক্ষোভে উত্তাল হয়েছে দেশ, তরুণ মন বুঝতে নতুন প্রজন্মের সঙ্গে মত বিনিময় করতে চান ভাগবত
Next: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় নিষ্পত্তি হল না কালীঘাট তৃণমূলের; ১১ তারিখ শুনানির দিন জানাল শীর্ষ আদালত

সম্পর্কিত গল্প

KL-2.jpg

লিগে বিএসসসের কাছে জয়ের রথ থামলো ইস্টবেঙ্গলের

Online Desk আগস্ট 3, 2026
pk-d.jpg

বাঁকিপুর উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী পিকে, প্রথম জয়ের মুখ দেখল জন সুরজ পার্টি

Online Desk আগস্ট 3, 2026
oil-barrel.png

ট্রাম্পের যুদ্ধ হামলা স্থগিতের ঘোষনার পর বিশ্ববাজারে বড় পরিবর্তন; দাম কমল অপরিশোধিত তেলের

Online Desk আগস্ট 3, 2026

You may have missed

KL-2.jpg

লিগে বিএসসসের কাছে জয়ের রথ থামলো ইস্টবেঙ্গলের

Online Desk আগস্ট 3, 2026
pk-d.jpg

বাঁকিপুর উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী পিকে, প্রথম জয়ের মুখ দেখল জন সুরজ পার্টি

Online Desk আগস্ট 3, 2026
oil-barrel.png

ট্রাম্পের যুদ্ধ হামলা স্থগিতের ঘোষনার পর বিশ্ববাজারে বড় পরিবর্তন; দাম কমল অপরিশোধিত তেলের

Online Desk আগস্ট 3, 2026
mamta-tensed.png

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় নিষ্পত্তি হল না কালীঘাট তৃণমূলের; ১১ তারিখ শুনানির দিন জানাল শীর্ষ আদালত

Online Desk আগস্ট 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.