Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদী-শাহ ‘বিশ্বাসঘাতক’, দেশ বিক্রি করছেন: আক্রমণে রাহুল

মোদী-শাহ ‘বিশ্বাসঘাতক’, দেশ বিক্রি করছেন: আক্রমণে রাহুল

Online Desk মে 20, 2026
rahul-2.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বেনজির আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। মোদী-শাহকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ হাত শিবিরের সাংসদের। শুধু তাই নয় দেশের প্রশাসনিক প্রধান ভারতকে বিক্রি করে দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন রাহুল গান্ধী। মোদী-শাহের পাশাপাশি আরএসএসকেও নিশানা করেছেন তিনি। রাহুলের অভিযোগ, প্রতিদিন সংবিধানের ওপর আক্রমণ করা হচ্ছে। দেশের স্বার্থ কিছু নির্দিষ্ট শিল্পপতির কাছে বিক্রি করে দিয়েছেন।

রায়বেরেলির সাংসদ স্থানীয় বিপ্লবী বীর পাসীর স্মরণে আয়োজিত ‘বহুজন স্বাভিমান সভা’- নামে একটি সভায় যোগ দেন। সেখানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘আপনাদের রুখে দাঁড়াতে হবে এবং লড়াই করতে হবে। যখন আরএসএস কর্মীরা আপনাদের বাড়িতে এসে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সম্পর্কে কথা বলবে, তখন আপনাদের অবশ্যই তাদের বলতে হবে যে তাদের সংগঠন, মোদী এবং শাহ বিশ্বাসঘাতক। তারা আমাদের দেশ বিক্রি করার জন্য কাজ করেছে এবং আমাদের সংবিধান, আম্বেদকরজি ও মহাত্মা গান্ধীর ওপর আক্রমণ করেছে।”

এদিন রাহুল গান্ধী অভিযোগ করেন, এমএনআরইজিএ প্রকল্পকে দুর্বল করে, জাতিগত জনগণনা না করে এবং নির্দিষ্ট কিছু শিল্পপতিকে সুবিধা দিয়ে প্রধানমন্ত্রী “দিনরাত সংবিধানের ওপর আক্রমণ” করছেন। তিনি আরও বলেন, “আগামী মাসগুলোতে মুদ্রাস্ফীতি তীব্রভাবে বাড়বে। পেট্রোল, ডিজেল, গ্যাস, খাদ্যশস্য, সবকিছুর দাম বাড়বে।” যদিও বিশ্বাস ঘাতক মন্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপি। রাহুলের মন্তব্যকে “নৈরাজ্যবাদী মানসিকতা ও চরিত্রের” প্রতিফলন বলে সমালোচনা করেছে পদ্ম শিবির।

Post Views: 90

Continue Reading

Previous: প্রচন্ড দাবদাহে পশু-পাখিদের যত্ন নিতে বিশেষ পদক্ষেপ আলিপুর চিড়িয়াখানার
Next: সবুজ-মেরুনের কিংবদন্তি এবার তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফের ডাগআউটে — কোচ হিসেবে ব্যারেটোর অভিষেক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.