Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • একাধিক দেশে যুদ্ধ, দাম বেড়েছে তেলের, তা সত্ত্বেও ভারতের জিডিপি বৃদ্ধি, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

একাধিক দেশে যুদ্ধ, দাম বেড়েছে তেলের, তা সত্ত্বেও ভারতের জিডিপি বৃদ্ধি, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Online Desk সেপ্টেম্বর 1, 2026
1000344392.jpg

ওঙ্কার ডেস্ক: বিশ্বের একাধিক দেশ বর্তমানে সংঘাতে জড়িয়ে রয়েছে। এক দিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ, অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত, যার ফলে হু হু করে দাম বেড়েছে জ্বালানির। বিশ্বের বহু দেশে আর্থিক টানাপোড়েন তৈরি হয়েছে। কিন্তু এই অস্থির পরিস্থিতিতেও ভারতের জিডিপি বেড়েছে ৭.৮ শতাংশ। যার পর দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চলতি ২০২৬-২৭ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বেড়েছে ৭.৮ শতাংশ। এই সাফল্যের পর দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্ব সংকটে ঘিরে রয়েছে। চারপাশ থেকে যুদ্ধের খারাপ খবর আসছে। আন্তর্জাতিক সরবরাহের ব্যবস্থা বা ‘সাপ্লাই চেন’ ঠিক মতো কাজ করতে পারছে না। ২০২০ সালের করোনা কাল থেকে শুরু করে এখনও পর্যন্ত কোথাও স্থিরতা নেই, কিন্তু এই সব প্রতিকূলতা সত্ত্বেও ভারত কিন্তু দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে।’

আগামী দিনেও যাতে এই ধারা বজায় থাকে, তার ডাক দেন মোদী। তিনি বলেন, ভারতকে পুরোপুরি ‘আত্মনির্ভর’ হতে হবে। পাশাপাশি ‘স্বদেশী’ মন্ত্র মেনে কাজ করতে হবে। তিনি দেশবাসীকে অনুরোধ করেন, বিদেশে গিয়ে বিয়ে করার বদলে দেশের মধ্যে বিভিন্ন দ্রষ্টব্য জায়গায় গিয়ে নতুন জীবন শুরু করার বিষয়ে। সেই সঙ্গে প্রয়োজন ছাড়া সোনা কেনা বন্ধ করারও পরামর্শ দেন তিনি।

Continue Reading

Previous: বিপর্যয়ের নেপথ্যে ধনী দেশগুলির সৃষ্ট জলবায়ু পরিবর্তন, দাবি নেপালের
Next: ১লা সেপ্টেম্বর কেমন যাবে ১২টি রাশির ভাগ্য?

সম্পর্কিত গল্প

New-Project-22.webp

গুরুতর অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান বিজেপি নেতা

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-19.webp

অবশেষে ফের গ্রেফতারই করা হল দিপকে-কে, ছাড়া পেলেন আইসা নেত্রী নেহা

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-18.webp

রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও শুল্ক মকুব ট্রাম্পের, বড় স্বস্তি ভারত-চিনের

Online Desk অক্টোবর 17, 2026

You may have missed

New-Project-22.webp

গুরুতর অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান বিজেপি নেতা

Online Desk অক্টোবর 17, 2026
WhatsApp-Image-2026-09-04-at-17.56.42.jpeg

কেমন কাটবে ১২টি রাশির দিন? প্রেম, অর্থ, কর্মজীবন ও ভাগ্য নিয়ে জ্যোতিষীয় বিশ্লেষণ

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-21.webp

এসআইআর নিয়ে বিরোধীদের প্রচারের পালটা দিতে প্রস্তুত বিজেপি, দশমীর পর দেশজুড়ে প্রচারাভিযান

Online Desk অক্টোবর 17, 2026
Festive-Gulab-Jamun-Celebration.png

উৎসবের দিনে হোক মিষ্টিমুখ, রইল গোলাপ জামুন তৈরির সহজ রেসিপি

Online Desk অক্টোবর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.