Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • বিপর্যয়ের নেপথ্যে ধনী দেশগুলির সৃষ্ট জলবায়ু পরিবর্তন, দাবি নেপালের

বিপর্যয়ের নেপথ্যে ধনী দেশগুলির সৃষ্ট জলবায়ু পরিবর্তন, দাবি নেপালের

Online Desk সেপ্টেম্বর 1, 2026
1000372424.jpg

ওঙ্কার ডেস্ক: হড়পা বান ও হিমবাহ ধসের ভয়াবহ ধাক্কায় কার্যত বিপর্যস্ত নেপাল। ছয় দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখনও নিখোঁজ হাজার হাজার মানুষ। এই অবস্থায় ক্ষয়ক্ষতি কাটিয়ে দেশকে ঘুরে দাঁড় করাতে বিপুল অর্থের প্রয়োজন বলে জানিয়েছে কাঠমান্ডু। প্রাথমিক হিসাব অনুযায়ী, নেপালের পুনর্গঠনে প্রয়োজন প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৭ হাজার ৫৮৪ কোটি টাকা। এই বিপুল অর্থের জন্য এবার রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছে তারা।

জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্ত বিপর্যয় তৈরি হয়, সেগুলির মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জের বিশেষ তহবিল রয়েছে। সেই তহবিল থেকেই জরুরি আর্থিক সহায়তা চেয়েছে কাঠমান্ডু। নেপালের বিপর্যয় মোকাবিলা দফতরের তথ্য অনুযায়ী, হড়পা বানের পর সোমবার সন্ধ্যা পর্যন্ত ৯৩৯ জনের দেহ উদ্ধার হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১১,৩৭৯ জনকে। এখনও ৩,৯২৫ জন নিখোঁজ বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। সময় যত গড়াচ্ছে, নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা তত ক্ষীণ হচ্ছে। দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজেও নানান সমস্যা হচ্ছে। নেপালের পাশাপাশি ভারতীয় নাগরিকদের উদ্ধারের কাজও চলছে। নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, সোমবার রাত পর্যন্ত ১৫৮ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।

নেপালের পরিবেশ মন্ত্রকের জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান মহেশ্বর ধাকাল এই বিপর্যয়ের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সরাসরি যোগ রয়েছে বলে দাবি করেছেন।
তাঁর বক্তব্য, নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসের পর যে ভয়াবহ হড়পা বান নেমেছিল, তার অন্যতম কারণ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন। ধাকালের অভিযোগ, শিল্পোন্নত দেশগুলির দীর্ঘদিনের গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রভাব পড়ছে নেপালের মতো দুর্বল দেশগুলির উপর। অথচ গ্রিনহাউস গ্যাস নির্গমনে এই দেশগুলির অবদান তুলনামূলক ভাবে কম।

Continue Reading

Previous: নিম্নচাপের জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে
Next: একাধিক দেশে যুদ্ধ, দাম বেড়েছে তেলের, তা সত্ত্বেও ভারতের জিডিপি বৃদ্ধি, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

New-Project-22.webp

গুরুতর অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান বিজেপি নেতা

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-21.webp

এসআইআর নিয়ে বিরোধীদের প্রচারের পালটা দিতে প্রস্তুত বিজেপি, দশমীর পর দেশজুড়ে প্রচারাভিযান

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-20.webp

পাঁচ দিনেই বিদায়, হোয়াইট হাউসের প্রেস সচিবের পদ থেকে সরানো হল কেটি জাকারিয়াকে! নেপথ্যে কোন কারণ?

Online Desk অক্টোবর 17, 2026

You may have missed

New-Project-22.webp

গুরুতর অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান বিজেপি নেতা

Online Desk অক্টোবর 17, 2026
WhatsApp-Image-2026-09-04-at-17.56.42.jpeg

কেমন কাটবে ১২টি রাশির দিন? প্রেম, অর্থ, কর্মজীবন ও ভাগ্য নিয়ে জ্যোতিষীয় বিশ্লেষণ

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-21.webp

এসআইআর নিয়ে বিরোধীদের প্রচারের পালটা দিতে প্রস্তুত বিজেপি, দশমীর পর দেশজুড়ে প্রচারাভিযান

Online Desk অক্টোবর 17, 2026
Festive-Gulab-Jamun-Celebration.png

উৎসবের দিনে হোক মিষ্টিমুখ, রইল গোলাপ জামুন তৈরির সহজ রেসিপি

Online Desk অক্টোবর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.