Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • ‘অন্তহীন যুদ্ধ থেকে সংঘাত শেষের দিকে যেতে হবে’, ইউক্রেন ইস্যুতে পুতিনকে বার্তা মোদীর

‘অন্তহীন যুদ্ধ থেকে সংঘাত শেষের দিকে যেতে হবে’, ইউক্রেন ইস্যুতে পুতিনকে বার্তা মোদীর

Online Desk সেপ্টেম্বর 1, 2026
1000372403.jpg

ওঙ্কার ডেস্ক: কয়েক বছর ধরে যুদ্ধে লিপ্ত রাশিয়া ও ইউক্রেন। দুই দেশের মধ্যে চলমান সংঘাত অবসানের পক্ষে সওয়াল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত নিরসনে ভারত সমস্ত শান্তিপূর্ণ চেষ্টাকে সমর্থন করে। আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

কিরগিজস্তানের বিশকেকে এসসিও সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী। সেই বৈঠকের পর যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমাদের ‘অন্তহীন যুদ্ধ’-এর পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ‘যুদ্ধের অবসান’-এর দিকে এগিয়ে যেতে হবে… মানবজাতির আকাঙ্ক্ষা হলো যেন এই যুদ্ধের দ্রুত সমাপ্তি ঘটে।’ তিনি বলেন, “আমরা ইউক্রেন বিষয়টি নিয়ে নিয়মিত আলোচনা করছি এবং গতবার যখন আমাদের দেখা হয়েছিল, তখনও আপনি আমাকে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলেন। আপনারা জানেন, ভারত সমস্ত শান্তিপূর্ণ পদ্ধতিকে সমর্থন করে।’ তিনি আরও যোগ করেন, ‘ভারত শান্তিপূর্ণভাবে সমস্ত সমস্যার সমাধানের পক্ষে কথা বলে, যা সমগ্র মানবজাতির জন্য অপরিহার্য।’

উল্লেখ্য এর আগে ২০২২ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী মন্তব্য করেছিলেন, ‘এটি যুদ্ধের যুগ নয়’ বলে। ফের একবার শান্তির পক্ষে সওয়াল করায় ভারতের অবস্থান আরও জোরালো হল। পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় ভারত সবসময়ই সংঘাত নিরসনে আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। ২০২২ সালে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ‘ভারত এই অঞ্চলে স্থায়ী শান্তির পক্ষে। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট—এটি যুদ্ধের যুগ নয়। এটি সেই সব চ্যালেঞ্জের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সময় যা মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই ভারত কূটনীতি ও আলোচনায় বিশ্বাসী।’

Continue Reading

Previous: ভারতকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র দিতে চায় রাশিয়া
Next: নিম্নচাপের জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-10-17-at-12.57.21.jpeg

দিল্লি ম্যাচে জয় ফিরলো বাগান

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-26.webp

রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজোয় হাজির প্রসেনজিৎ, প্রিয় তারকাকে দেখতে ভিড় দুর্গাপুরে

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-25.webp

পুজো থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা লেগে মৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য

Online Desk অক্টোবর 17, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-17-at-12.57.21.jpeg

দিল্লি ম্যাচে জয় ফিরলো বাগান

Online Desk অক্টোবর 17, 2026
1000277447.jpg

স্টাফরুমে ডেকে ছাত্রীদের ধর্ষণ ও শ্লীলতাহানি স্কুল শিক্ষকের! গুজরাটে গ্রেফতার অভিযুক্ত

Online Desk অক্টোবর 17, 2026
1000270305.jpg

ইন্টারনেট ব্যবহারে বয়স বাধা নয়! শিশুদের মৌলিক অধিকারের পক্ষে সুপ্রিম কোর্ট

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-26.webp

রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজোয় হাজির প্রসেনজিৎ, প্রিয় তারকাকে দেখতে ভিড় দুর্গাপুরে

Online Desk অক্টোবর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.