Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • নিম্নচাপের জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে

নিম্নচাপের জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে

Online Desk সেপ্টেম্বর 1, 2026
kol.png

ওঙ্কার ডেস্ক: রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকালেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজায় রয়েছে বৃষ্টির ধারা। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে মঙ্গল ও বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে দুর্যোগের পূর্বাভাস।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া কলকাতা সহ বাকি জেলাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির কারণে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

Continue Reading

Previous: ‘অন্তহীন যুদ্ধ থেকে সংঘাত শেষের দিকে যেতে হবে’, ইউক্রেন ইস্যুতে পুতিনকে বার্তা মোদীর
Next: বিপর্যয়ের নেপথ্যে ধনী দেশগুলির সৃষ্ট জলবায়ু পরিবর্তন, দাবি নেপালের

সম্পর্কিত গল্প

New-Project-24.webp

কেদারনাথ ধামের আদলে উত্তরভাগ ঘাটের পুজো মণ্ডপ, উদ্বোধনে অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-23.webp

পুজোয় খাবারের মান যাচাইয়ে শহরজুড়ে অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের, মিলল নষ্ট পনির ও গ্রেভি!

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-17.webp

পুর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন খারিজ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু

Online Desk অক্টোবর 16, 2026

You may have missed

1000277447.jpg

স্টাফরুমে ডেকে ছাত্রীদের ধর্ষণ ও শ্লীলতাহানি স্কুল শিক্ষকের! গুজরাটে গ্রেফতার অভিযুক্ত

Online Desk অক্টোবর 17, 2026
1000270305.jpg

ইন্টারনেট ব্যবহারে বয়স বাধা নয়! শিশুদের মৌলিক অধিকারের পক্ষে সুপ্রিম কোর্ট

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-26.webp

রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজোয় হাজির প্রসেনজিৎ, প্রিয় তারকাকে দেখতে ভিড় দুর্গাপুরে

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-25.webp

পুজো থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা লেগে মৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য

Online Desk অক্টোবর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.